কাকে বিয়ে করেছেন রাশমিকা?

প্রকাশিত: 5:50 AM, August 7, 2023

কাকে বিয়ে করেছেন রাশমিকা?

 

বিনোদন ডেস্ক:

দক্ষিণী ইন্ডাস্ট্রি জয় করে বলিউড জয় করার পথে আছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তবে এর মধ্যে ব্যক্তিগত নানা বিষয়ই প্রকাশ্যে চলে আসে তার। যেমন দক্ষিণী ইন্ডাস্ট্রির আরেক তারকা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন হলো শোনা যাচ্ছে। এ নিয়ে ভক্তদের চর্চাও কম নয়। তার চেয়ে বড় বিষয় দুজনের একসঙ্গে নানা জায়গায় ঘুরতেও দেখা যায়। যদিও নিজেরা কখনোই স্বীকার করেননি যে, তারা প্রেম করছেন। তবে তাদের প্রেমের খবর আর চাপা নেই। অনেকটা প্রকাশ্যে চলে এসেছে। তবে প্রেম নয়, এবার একেবারে বিয়ের খবর জানালেন রাশমিকা।
তবে পাত্র বিজয় নন, অন্য কেউ। এতটুকু পড়ে রাশমিকা ভক্তদের মন খারাপ হয়ে যেতে পারে। তবে হতাশ হওয়ার কিছু নেই। আসল খবর জানতে হবে আগে।
সম্প্রতি অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাশমিকা। সেখানেই অভিনেত্রীকে প্রশ্ন করা হয় তার বিয়ে নিয়ে। ঠিক তখনই রাশমিকা কোনো রাখঢাক না করেই জানান তার বিয়ে হয়ে গেছে। তার এমন আচমকা উত্তরে অনেকেই চমকে ওঠেন। কার সঙ্গে বিয়ে হয়েছে রাশমিকার?
অভিনেত্রী জানান, নারুতো উজুমাকিকে গোপনে বিয়ে করেছেন তিনি। কিন্তু কে এই নারুতো উজুমাকি? নারুতো হলো এক জাপানি কার্টুন চরিত্র। সেই নাকি রয়েছে রাশমিকার হৃদয়জুড়ে। জনপ্রিয় এ জাপানি মঙ্গা সিরিজটি দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। তাকেই বিয়ে করেছেন রাশমিকা।
তবে এটা শুনে অনেকেই মজা পেয়েছেন। রাশমিকার বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন।
এদিকে বিজয়ের বাইরেও রাশমিকাকে নিয়ে প্রেমের গুঞ্জন শোনা গেছে অভিনেতা বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাসের সঙ্গে। দুজন নাকি ভালোই প্রেমে মজেছেন।
রাশমিকা ও সাই শ্রীনিবাসকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। লোকমুখেও এ নিয়ে আলোচনা চলছে। যদিও এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো বক্তব্য আসেনি।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares