সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:39 AM, August 11, 2023
বিনোদন ডেস্ক :
মাত্র ১৪ বছর বয়সে রহস্য মৃত্যু হয়েছে র্যাপার ও সামাজিক ইনফ্লুয়েন্সার হিসেবে খ্যাতি পাওয়া লিল টে’র। যার প্রকৃত নাম ক্লেয়ার হোপ। খ্যাতি পাওয়া এই শিশু শিল্পী একা নন, একই ঘটনায় মৃত্যু হয়েছে তার ভাইয়েরও! যার বয়স ছিলো ২১ বছর!
বুধবার রাতে হঠাৎ করেই লিল টে’র অফিশিয়াল ইনস্টাগ্রাম থেকে তার অকালপ্রয়াণের খবরটি জানানো হয়। কীভাবে তার এবং তার ভাইয়ের মৃত্যু হয়েছে, এ বিষয়ে কিছুই পরিষ্কার করে জানানো হয়নি পোস্টে।
শুধু তাই নয়, লিল টে ও তার ভাইয়ের মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পরও তাদের বাবার ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন। কারণ ইনস্টাগ্রামে ভাই সহ লিল টে’র মৃত্যু সংবাদ জানানোর পর তাদের বাবা ক্রিস্টোফার হোপের কাছে বিষয়টির সত্যতা নিয়ে জানতে চাওয়া হয়। কিন্তু এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
লিল টে’র ভাই জেসন
শুধু তাই নয়, সন্তানের মৃত্যুর খবর নিশ্চিত করতে পারবেন না বলেও জানান তিনি। লিল টে-র বাবার এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে ধোঁয়াশা। তাছাড়া মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগে এরআগে শিরোনামে উঠে এসেছিলেন ক্রিস্টোফার হোপ। এমনকি, কামাই করা টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।
লিল টে’র মৃত্যু নিয়ে এখনও অনেকে সন্দিহান। প্রশ্ন রাখছেন, সত্যিই কি মৃত্যু হয়েছে লিল টে ও তার ভাইয়ের? যদি সত্যিই তাই হয়ে থাকে, তাহলে কীভাবে মৃত্যু হল মাত্র ১৪ বছর বয়সি কিশোরীর? লিল টে-র মৃত্যু নিয়ে আপাতত তদন্ত শুরু করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ।
জন্মসূত্রে কানাডার বাসিন্দা লিল টে। যদিও পরের দিকে লস অ্যাঞ্জেলেসে এসে থাকা শুরু করে সে। ছোট থেকেই বিতর্ক ছিল নিত্যসঙ্গী। মৃত্যুর সময়েও বিতর্ক উস্কে চলে গেলেন এই ইন্টারনেট সেনসেশন!
বাবার সাথে লিল টে
বুধবার রাতে হঠাৎ লিল টে’র ইনস্টাগ্রামে প্রকাশিত বিবৃতিতে লেখা হয়,‘‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রিয় ক্লেয়ার (লিল টে) আমাদের ছেড়ে চলে গেছে। তার মৃত্যু আমাদের জন্য মর্মান্তিক এবং এটা আমাদের প্রত্যাশারও বাইরে। আমরা শোকার্ত। তার ভাইয়ের মৃত্যু আমাদের এই শোককে আরও গভীরতর করেছে।’’
লিল টে’র মৃত্যু বার্তার ওই পোস্টে তার পরিবারকে শোক সামলে উঠতে সময় দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 23
Users Yesterday : 12
Users Last 7 days : 133
Users Last 30 days : 386
Users This Month : 386
Users This Year : 386প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
