ছেলের প্রথম জন্মদিনে যে আয়োজন করেছেন পরীমণি

প্রকাশিত: 5:09 AM, August 11, 2023

ছেলের প্রথম জন্মদিনে যে আয়োজন করেছেন পরীমণি

বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমার তারকা দম্পতি শরীফুল রাজ ও পরীমণির সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যের প্রথম জন্মবার্ষিকী আজ (১০ আগস্ট)। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পরিবার–পরিজন ও কাছের মানুষজন নিয়ে ছোট পরিসরে বসেছে রাজ্যের জন্মদিনের আনন্দ অনুষ্ঠান।

পরীমণি জানিয়েছেন, পরিবার ও কিছু কাছের মানুষজন নিয়ে অনুষ্ঠানটি ছোট পরিসরে হচ্ছে। তার ভাষায়, ‘ওইভাবে মিডিয়ার মানুষজন থাকছেন না। রাজ্য আরেকটু বড় হলে বড় পরিসরে করব। তখন মিডিয়ার আমার সব শিল্পী, কলাকুশলী বন্ধুকে দাওয়াত দেব। এবারের অনুষ্ঠানে ৫০ থেকে ৬০ জন অতিথি আছেন।’

জন্মদিনের অনুষ্ঠানে মা ও বাবা দুজনের দেয়া পোশাকই পরেছে রাজ্য। পরীমণি বলেন, ‘আমি একটা পদ্মফুলের রঙের শেডের স্যুট কিনেছি। ওর বাবা সাদা রঙের জুতা কিনেছেন। এসব পরে জন্মদিনের অনুষ্ঠানে আছে রাজ্য।’

কদিন আগেই সোশ্যাল মিডিয়ায় চাউর হয় ছেলের নাম বদলে ফেলেছেন পরীমণি। শোনা যায়, রাজ্য নাম বাদ দিয়ে রাখা হয়েছে আরও দুটি নাম পদ্ম-পুণ্য।

তবে এ ব্যাপারে পরীমণির ভাষ্য, সব নামেই ডাকা যাবে আমাকে। আমি রাজ্য-পদ্ম-পুণ্য, তিনজনেরই মা। তিনটি নামই আমার সন্তানের নাম। নাম কি আর মুছে ফেলা যায় নাকি। নাম তো যুক্তও হয়। এ জন্য বলতে পারেন, দুটি নাম যোগ হয়েছে।

ছেলের জন্মদিনে পরীমণি পদ্মফুলের ডিজাইনের ও রঙের গাউন পরে হাজির হয়েছেন। অনুষ্ঠানস্থলও সাজানো হয়েছে সেই থিমে।

ছেলের প্রথম জন্মবার্ষিকী ব্যাপক উৎফুল্ল পরীমণি। বুধবার দিবাগত রাত থেকেই বাড়িজুড়ে বইছে আনন্দের বন্যা। পরীমণি জানান, রাজ্য খুব হাসিখুশি আছে আজ।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares