সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:27 AM, August 11, 2023
বিনোদন ডেস্ক :
কানাডিয়ান-আমেরিকান সঙ্গীত দল দ্য ব্যান্ডের দলনেতা, গিটারিস্ট এবং গীতিকার রবি রবার্টসন মারা গেছেন।
তার ম্যানেজার এক বিবৃতিতে জানান, রবি বার্ধক্যজনিত কারণে বুধবার মৃত্যু বরণ করেন। তার বয়স হয়েছিলো ৮০ বছর। রবি শেষ সময়ে তার পরিবারের কাছে ছিলেন।
বিবিসি জানিয়েছে, ১৯৬০ এর শেষের দিকে দ্য ব্যান্ড একটি প্রভাবশালী সঙ্গীত দল ছিলো। ১৯৭৮ সালে দ্য ব্যান্ডের বিদায়ী কনসার্ট নিয়ে অস্কার জয়ী পরিচালক মার্টিন স্কোরসেজে ‘দ্য লাস্ট ওয়াল্টজ’ নামে একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন।
দ্য লাস্ট ওয়াল্টজের পর তিনি স্কোরসেজের বেশ কয়েকটি সিনেমায় সংগীত পরিচালনা করেন। যার মধ্যে ছিল ‘র্যাগিং বুল’ এবং ‘আইরিশ ম্যান’ এর মতো সিনেমা।
রবির মৃত্যুতে স্কোরসেজে শোক জানিয়ে বলেন, রবার্টসন আমার জীবন এবং কাজের ধ্রুবক। আমাদের দেখা হওয়ার অনেক আগে থেকে তার সংগীত আমার জীবনে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলো। আমি ও এই বিশ্বের লাখ লাখ মানুষ তার ভক্ত ছিলাম। শিল্পের ওপর তার প্রভাব ছিল গভীর এবং দীর্ঘস্থায়ী।
কানাডিয়ান সংগীত শিল্পী ব্রায়ান অ্যাডাম সামাজিক যোগাযোগ মাধ্যমে রবার্টসনের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘ধন্যবাদ এত অসাধারণ গানের জন্য।’
‘দ্য ওয়েট’ এবং ‘দ্য নাইট দে ড্রভ ওল্ড ডিক্সি ডাউন’সহ আরও অনেক বিখ্যাত গানের স্রষ্টা ছিলেন রবি। তিনি কানাডার টরন্টোতে ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন। মাত্র ১৬ বছর বয়সে তিনি সংগীতে ক্যারিয়ার গড়াতে ঘর ছাড়েন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 27
Users Yesterday : 23
Users Last 7 days : 143
Users Last 30 days : 413
Users This Month : 413
Users This Year : 413প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
