বায়রার কমিটি স্থগিত করে প্রশাসক নিয়োগ

প্রকাশিত: 9:33 PM, September 2, 2024

বায়রার কমিটি স্থগিত করে প্রশাসক নিয়োগ

জাতীয় ডেস্ক:

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) বর্তমান কমিটি স্থগিত করে প্রশাসক নিয়োগের আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বায়রার সদস্য রবিউল ইসলাম রবিনের রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও মোহাম্মদ মাহবুবুল উল ইসলামের বেঞ্চ এই আদেশ দেন।

রিটকারীর আইনজীবী শামসুল আলম বলেন, বায়রার বর্তমান কমিটির মেয়াদ চলতি মাসের ৭ সেপ্টেম্বর শেষ হবে। গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষের ১৫ দিন পূর্বে নির্বাচন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হয়।

কিন্তু বর্তমান সভাপতি আবুল বাশার বাণিজ্য মন্ত্রণালয় থেকে কমিটির মেয়াদ আরও ৩ মাস বাড়িয়ে নেন। বিষয়টি চ্যালেঞ্জ করে রিট করলে আদালত বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ৬ মাস স্থগিত করে বায়রায় প্রশাসক নিয়োগ দিয়ে পরবর্তী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। প্রশাসক পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা দিবেন।

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares