সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:19 AM, August 16, 2023
আন্তর্জাতিক ডেস্ক:
চিঠি বিনিময় করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাম্রাজ্যবাদকে গুড়িয়ে দিতে পরস্পরের পাশে থাকার অঙ্গীকার করেন দু’জন। খবর রয়টার্সের।
জাপানের কাছ থেকে কোরিয়ার স্বাধীনতা অর্জনের ৭৮তম বার্ষিকী উপলক্ষ্যে তারা একে অপরকে চিঠি দেন। মঙ্গলবার পুতিনকে দেয়া চিঠিতে কিম জং উন লেখেন, ২য় বিশ্বযুদ্ধে জাপানের ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের সময় গড়ে উঠেছিল কোরিয়া ও রাশিয়া ঐতিহাসিক বন্ধুত্ব। বর্তমানে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ছে পিয়ংইয়ং ও মস্কো। অভিন্ন লক্ষ্য অর্জনে পরস্পরকে সমর্থন ও নিরাপত্তা সহযোগিতার কথাও লেখেন।
অন্যদিকে, কিমকে লেখা চিঠিতে দুই দেশের কৌশলগত সম্পর্ক জোরদারের কথা বলেন পুতিন। গেলো মাসেই উত্তর কোরিয়া সফর করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রথম পিয়ংইয়ং গেলেন কোনো রুশ প্রতিরক্ষামন্ত্রী।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 14
Users Yesterday : 28
Users Last 7 days : 158
Users Last 30 days : 428
Users This Month : 428
Users This Year : 428প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
