সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:43 PM, September 23, 2024
দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী শহরগুলোতে ক্রমাগত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে হিজবুল্লাহর অন্তত ১১০ টি ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে তারা। এর আগে শনিবার সশস্ত্র গোষ্ঠীটির অন্তত ২৯০ টি স্থাপনায় হামলা চালানোর দাবি করে ইসরায়েলি বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী গ্রাম আইতারুনে আঘাত হানা সর্বশেষ ইসরায়েলি হামলায় একজন নিহত এবং একজন আহত হয়েছে। এদিকে উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত ১১৫ টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর মধ্যে অনেকগুলো ইসরায়েলের গভীরে আঘাত হেনেছে।
হিজবুল্লাহ দাবি করেছে, তারা হাইফা শহরের কাছে ইসরায়েলের সীমানার অভ্যন্তরে ৫০ কিলোমিটার গভীরে ও রামাত ডেভিড বিমান ঘাঁটিতে দুই রাউন্ড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 7
Users Yesterday : 16
Users Last 7 days : 208
Users Last 30 days : 327
Users This Month : 327
Users This Year : 327প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
