সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:36 AM, August 16, 2023
বিনোদন ডেস্ক :
যাদের হাত ধরে দেশীয় ব্যান্ড সংগীত প্রতিষ্ঠা পেয়েছে, তাদের অন্যতম একজন ছিলেন প্রয়াত কিংবদন্তী আইয়ুব বাচ্চ। আশির দশক থেকে গানে, সুরে ও কথায় তিনি মন জয় করে চলেছেন বাঙালি হৃদয়। বেঁচে থাকলে বুধবার (১৬ আগস্ট) ৬১ বছর পূর্ণ করতেন বাংলার এই রকস্টার।
মৃত্যুর পর এটা তার ৫ম জন্মদিন। তিনি না থাকলেও তার রেখে যাওয়া হাজারো ভক্ত অনুরাগীরা তাকে স্মরণ করছেন, তার জন্মদিনে নিজেদের মতো করে উদযাপন করছেন।
প্রায় তিন যুগের সংগীতজীবনে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। ফেরারি মন, চলো বদলে যাই, এখন অনেক রাত, হকার, আমি বারো মাস তোমায় ভালোবাসি, কষ্ট পেতে ভালোবাসি এবং রূপালী গিটারসহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা আইয়ুব বাচ্চু।
তারকা খ্যাতির তুঙ্গে অবস্থান করলেও তিনি ছিলেন সাধারণ মানুষের ধরা ছোঁয়ার মধ্যে। তারকা নয়, ‘ভালো মানুষ’ হয়েই বাঁচতে চেয়েছেন জীবনভর। শ্রোতা-ভক্তদের কাছে ‘এবি’ নামে পরিচিত ছিলেন তিনি।
আইয়ুব বাচ্চুর হঠাৎ মৃত্যুতে শুধু সুরের জগত নয়, কেঁদে উঠেছে আপামর জনতা। যেন তিনি মিউজিশিয়ান নয়, ছিলেন একজন ম্যাজিশিয়ান।
১৬ আগস্ট ১৯৬২ সালে চট্টগ্রামে জন্ম নেন আইয়ুব বাচ্চু। তার বাবা ইশহাক চৌধুরী এবং মা নুরজাহান বেগম। তাদের পরিবার ছিল একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবার। পরিবারের নিষেধ সত্ত্বেও গানের প্রতি ভালোবাসা থেকে দেশ জয় করেছেন।
রক ব্যান্ড ‘এল আর বি’র গায়ক ও গিটারবাদক হিসেবে পুরো বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছিলেন। তাকে বাংলাদেশের জনপ্রিয় সংগীতের ধারায় অন্যতম শ্রেষ্ঠ শিল্পী এবং গিটারবাদক বলা হয়।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 23
Users Yesterday : 28
Users Last 7 days : 167
Users Last 30 days : 437
Users This Month : 437
Users This Year : 437প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
