২০২৭ সালে কলকাতা মেট্রো এলাকা হবে ১৩০ কিমি

প্রকাশিত: 11:38 PM, October 19, 2024

২০২৭ সালে কলকাতা মেট্রো এলাকা হবে ১৩০ কিমি

এশিয়া ডেস্ক:

২০২৭ সালের মধ্যে দৌড়ের পাল্লা একেবারে ১৩০ কিলোমিটার। শহরের সঙ্গে জুড়বে শহরতলি। জন্মদিনের প্রাক্কালে সে কথাই জানালেন কলকাতার মেট্রো কর্তারা। আর ক’দিন পরেই চল্লিশ বছরে পা দিচ্ছে কলকাতা মেট্রো।

১৯৮৪ সালে ২৪ অক্টোবর ভারতের প্রথম শহর হিসেবে কলকাতায় মেট্রো পরিষেবা চালু হয়। চলতি বছরের অক্টোবর সেই যাত্রার ৪০ বছর। সেই উপলক্ষে এদিন সাংবাদিক বৈঠক করেন মেট্রোর জেনারেল ম্যানেজার। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ কর্মকর্তা কৌশিক মিত্রসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন করেন কলকাতা মেট্রো নতুন স্মার্ট কার্ডেরও। যেখানে ৪০ বছরের নতুন লোগো প্রকাশ করা হয়।

১৯৮৪ সালের ২৪ অক্টোবর প্রথম এসপ্ল্যানেড এবং নেতাজী ভবন মধ্যে প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তায় চলেছিল ভারতের প্রথম মেট্রো। সেই সময় মেট্রোর জেনারেল ম্যানেজার ছিলেন কে এন দাশগুপ্ত। তিনিই নারকেল ফাটিয়ে দেশের প্রথম মেট্রোর উদ্বোধন করেন। তিন স্টেশনে ছুটেছিল মেট্রো, পার্কস্ট্রিট-ময়দান-রবীন্দ্র সদন।

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares