ধর্ষণে বাধা দেয়ায় কলেজছাত্রীকে মেরে পলাতক, পরে যেভাবে গ্রেপ্তার কাস্টিং ডিরেক্টর

প্রকাশিত: 9:11 AM, August 17, 2023

ধর্ষণে বাধা দেয়ায় কলেজছাত্রীকে মেরে পলাতক, পরে যেভাবে গ্রেপ্তার কাস্টিং ডিরেক্টর

বিনোদন ডেস্ক:

১৮ বছরের তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন। আর এতে ওই তরুণী বাধা দেয়ায় মেরে মাথার খুলি ভেঙে দিলেন কাস্টিং ডিরেক্টর দীপক মালাকার। তিনি বিহারের বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত দীপককে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

সংবাদমাধ্যমের খবর, গত ১১ আগস্ট তরুণীকে যৌন নিপীড়ন এবং মারধরের পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দীপক নামের ব্যক্তি। তিনি নিজেকে ভিডিও এডিটর এবং কাস্টিং ডিরেক্টর বলে দাবি করেছেন। অভিযুক্ত ভেবেছিলেন নির্যাতনের শিকার তরুণী মারা গেছেন। এ কারণে কয়েকদিন আত্মগোপনেও ছিলেন।

এদিকে মুম্বাইয়ের ভারসোভা পুলিশ গ্রেপ্তার করে দীপককে। পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী কলেজের প্রথম বর্ষের ছাত্রী। তার সঙ্গে দীপকের বিয়ে হওয়ারও কথা ছিল। গত ১১ আগস্ট কলেজছাত্রীকে বন্ধুর ফ্ল্যাটে নিয়ে যায় দীপক। সেখানে তরুণীকে যৌন নিপীড়নের চেষ্টা করেন।

তরুণী এতে বাধা দিলে তার মাথা দেয়ালে জোরে থেঁতলে দেন দীপক। এতে মাথায় ও মুখে আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন কলেজছাত্রী। এ অবস্থায় দীপক ও তার বন্ধুরা ভেবেছিল মেয়েটি মারা গেছে। তাই ভয় পেয়ে শহর ছেড়ে পালিয়ে যায় তারা। পরে মেয়েটির জ্ঞান ফিরলে সাহায্যের জন্য চিৎকার করেন। প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগী কলেজছাত্রী দু’দিন হাসপাতালের আইসিইউতে থাকার পর এখন কিছুটা সুস্থ হয়ে উঠেছেন।

পরে সুরাটের একটি বুথ থেকে যুবক দীপক তার বন্ধুদের ফোন করলে সেই ফোন ট্র্যাক করে তাকে আটক করে পুলিশ। এর মাঝে নিজের মোবাইল ফোন বন্ধ রাখে সে। সোমবার সুরাটের এটিএম থেকে টাকা তোলার সময় তাকে আটক করে পুলিশ।

জানা গেছে অভিযুক্ত দীপক তার অপরাধের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০০৭ (খুনের চেষ্টা), ৩৪২ (অন্যায়ভাবে আটকে রাখা), ৩৫৪ (আক্রোশ প্রকাশ) এবং ৩৫৪4 (ডি) (স্টকিং) ধারায় মামলা করা হয়েছে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares