জন্মদিনে একা লাগে ববির

প্রকাশিত: 3:59 AM, August 19, 2023

জন্মদিনে একা লাগে ববির

বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববির জন্মদিন  গত শুক্রবার (১৮ আগস্ট)। বিশেষ এই দিনটি এলে বেশ একাকিত্বে ভোগেন নায়িকা। কারণ, ঢাকায় একাই থাকেন ববি। মা ও বোনেরা থাকেন অস্ট্রেলিয়ায়। বিশেষ দিনটিতে পরিবারের কেউ তার পাশে নেই, ভাবতেই যেন মন খারাপ হয় তার।

তাই জন্মদিনে কোনো আয়োজন রাখছেন না তিনি। তবে ইচ্ছে আছে ঢাকা কিংবা দেশের বাইরে উড়াল দেয়ার, এমনটাই জানিয়েছেন এই চিত্রনায়িকা। সংবাদমাধ্যমকে ববি বলেন, ‘জন্মদিনের এই সময় খুব একা ফিল হয়। কারণ মা ও বোনেরা দেশের বাইরে। তাই আগামীকাল একটু বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে।’

সম্প্রতি ‘খোয়াব’ নামে একটি সিনেমার কাজ শেষ করেছেন ববি। এটি পরিচালনা করেছেন আবুল খায়ের চাঁদ। এই সিনেমায় ববির বিপরীতে অভিনয় রয়েছেন আদর আজাদ।

‘খোয়াব’ সাহিত্যনির্ভর সিনেমা। এতে ববির চরিত্র একজন সুপারস্টার নায়িকা। অন্যদিকে মেকআপম্যানের চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক আদর আজাদকে।

 

সিনেমাটি নিয়ে ববি বলেন, ‘নতুনদের মধ্যে আদর আজাদের সম্ভাবনা অনেক বেশি। প্রথমবার তার সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালাম। ভালো অভিনয় করে। সিনেমাটিও দর্শকদের ভালো লাগবে আশা করছি।’

​​​​​​​এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে ববি অভিনীত ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি। শিগগিরই শুরু হবে ‘মাস্টারমাইন্ড’ সিনেমার কাজ। ববির গল্প ভাবনায় সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares