সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:51 AM, August 19, 2023
বিনোদন ডেস্ক :
বিরতি কাটিয়ে দীর্ঘ সময় পর ‘গদর টু’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় ফিরেছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। ইতোমধ্যেই যেটি বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে! তবে ফিল্ম ক্যারিয়ারের শুরুটা বেশ ভালো ভাবে শুরু করলেও নিজের কিছু ভুলের কারণেই বেশ কিছু হিট সিনেমা হাত ছাড়া হয়েছে এই অভিনেত্রীর। সম্প্রতি যে প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি।
২০০০ সালে তার প্রথম চলচ্চিত্র ‘কাহো না পেয়ার হ্যায়’ দিয়ে খ্যাতির স্বাদ পেয়েছিলেন আমিশা। হৃতিক রোশনের সঙ্গে তার আত্মপ্রকাশের পর আমিশা সানি দেওলের সঙ্গে ‘গদর’-এ হাজির হন, যা আরেকটি বিশাল হিট চলচ্চিত্র। কিন্তু এরপর ক্যারিয়ার খুব একটা এগিয়ে নিতে পারেননি অভিনেত্রী। মূলত শাহরুখ-সালমানদের বড় বড় সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়াই ছিল তার সবচেয়ে বড় ভুল।
সম্প্রতি ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিশা জানান, তিনি শাহরুখ খান অভিনীত ‘চালতে চালতে’, সঞ্জয় দত্ত অভিনীত ‘মুন্না ভাই এমবিবিএস’ এবং সালমান খান অভিনীত ‘তেরে নাম’-এর মতো চলচ্চিত্রগুলোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। আমিশা বলেন, ‘অনেক চলচ্চিত্র ছিল, যা আমি করতে পারিনি। তারিখের সমস্যার কারণে আমি সেগুলো প্রত্যাখ্যান করেছি। তখন বেশ কয়েকটি প্রকল্পের সঙ্গে আমি যুক্ত ছিলাম।’
২০০০-এর দশকের গোড়ার দিকে আমিশা ‘হামরাজ’, ‘মঙ্গল পাণ্ডে : দ্য রাইজিং’, ‘হানিমুন ট্র্যাভেলস প্রাইভেট লিমিটেড’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। পরে তাকে যশরাজ ফিল্মসের ‘থোরা পেয়ার থোরা ম্যাজিক’ সিনেমায় একটি ক্যামিওতে দেখা যায়।
এ ছাড়া ‘রেস’-এর মতো ছবিতে পার্শ্বচরিত্রে ছিলেন তিনি। এরপর ক্ষাণিকটা বিরতিতেই চলে যান আমিশা। যদিও ‘গদর ২’ এর সাফল্যের পর আবার অভিনয়ে ফেরার ইঙ্গিত মিলছে এই অভিনেত্রীর তরফ থেকে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 28
Users Yesterday : 28
Users Last 7 days : 138
Users Last 30 days : 442
Users This Month : 442
Users This Year : 442প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
