সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:27 AM, August 20, 2023
বিনোদন ডেস্ক:
কয়েকদিন আগেই গুঞ্জন উঠে মান-অভিমান ভুলে ফের এক হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। তাদের এক হওয়ার কথা প্রকাশ্যে আসার পর সোশ্যালে শুভেচ্ছা জানিয়েছিলেন অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষী এবং ইন্ডাস্ট্রির সহকর্মীরা।
এরই মধ্যে শুক্রবার (১৮ আগস্ট) জানা যায় অসুস্থ পরীমণি। তাকে বাসায় রেখে বেরিয়ে গেছেন স্বামী শরিফুল রাজ। আর পরদিন, অর্থাৎ শনিবার (১৯ আগস্ট) একাধিক সংবাদমাধ্যম জানায়, নায়িকার স্বামী রাজও অসুস্থ। শুক্রবার রাতে তার মাথা ফেটে গেছে।
এদিকে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে পরীমণি লেখেন, ‘আমরা পরীতমা।’ তার পোস্টে দেখা যায়, ক্যানুলা করা দুটি হাত। এক হাত দিয়ে আরেক হাত ধরা। আর পোস্টে ট্যাগ দেয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জাকে।
রাজ-পরী ও তমা মির্জার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই নানা কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে। এর মধ্যে অনেকে প্রিয় তারকাদের সুস্থতার প্রার্থনার কথাও বলেছেন। আবার কেউ কেউ রাজ-পরীর দাম্পত্য কলহ নিয়েও মতামত প্রকাশ করছেন।
সব কথা পেছনে ফেলে সুস্থতার বার্তা দেয়ার পরিবর্তে যেন সতর্কবার্তা দিলেন পরীমণি। অসুস্থ অবস্থাতেই এ নায়িকা শনিবার রাত ৯টায় ফেসুবক প্রোফাইলে এক স্ট্যাটাসে লেখেন, ‘মার্ক করে রাখতে ভালো লাগতেছে কিন্তু।’ তবে কেন, কী জন্য কিংবা কাকে উদ্দেশ্য করে এ স্ট্যাটাস দিলেন, তা উল্লেখ করেননি অভিনেত্রী পরীমণি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 29
Users Yesterday : 28
Users Last 7 days : 139
Users Last 30 days : 443
Users This Month : 443
Users This Year : 443প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
