রানারআপ প্যারা কমান্ডো ব্রিগেড, শ্রেষ্ঠ খেলোয়াড় হাবিবুর রহমান
স্টাফ রিপোর্টর:
বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রামু সেনানিবাসে সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।
প্রতিযোগিতায় ৬৬ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এ ছাড়া প্রতিযোগিতায় বিশেষ পারদর্শিতা প্রদর্শনের জন্য ১১ পদাতিক ডিভিশন দলের ল্যান্স কর্পোরাল (ডিএমটি) হাবিবুর রহমান শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন। দ্বিতীয় শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করেন ১০ পদাতিক ডিভিশন দলের সৈনিক মো. জাহিদুল ইসলাম।
গত ১৪ অক্টোবর শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৭টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারী সেনাসদস্যরা নিজেদের শারীরিক সক্ষমতা, দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শনের সুযোগ পান।
সমাপনী অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং, ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়ার এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও কক্সবাজার এরিয়ার ঊর্ধ্বতন সেনাকর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড় ও বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।