সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 2:03 PM, August 21, 2023
বিনোদন ডেস্ক:
চলতি মাসের শুরুর দিকে রাজধানীর একটি শুটিং হাউজে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে। সেই ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেন। যেখানে অভিনয়শিল্পী ও পরিচালকের অসদাচারণের বিষয় প্রকাশ্যে আসে।
সহকর্মী অভিনেতা আরশ খান বন্ধুত্বের থেকে বেশি কিছু হতে চেয়েছিলেন বলে অভিযোগ তুলেন রুকাইয়া জাহান চমক। তবে তার কোনো অভিযোগ সত্য প্রমাণ না হওয়ায় তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেয় অভিনয়শিল্পী সংঘ। সংগঠনটি জানায়, অভিনেত্রী চমকের আনিত কোনো অভিযোগ সত্য নয়। তার অভিযোগ মিথ্যা প্রমাণ হয়েছে।
এদিকে অভিনেতা আরশের বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ উঠায় কয়েক দিন বেশ অস্বস্তিতে ছিলেন তিনি। নিজের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়িয়ে পড়ায় পরিবারকেও হেয় হতে হয়েছে বলে জানান আরশ।
রোববার (২০ আগস্ট) একটি সংবাদমাধ্যমে দেখা যায় আরশ বলেছেন, আমার বিরুদ্ধে চমক মিথ্যা কথাগুলো ভাইরাল করেছে। যা বিভিন্নভাবে ছড়িয়েছে। কিন্তু সেসব মিথ্যা ছিল। যা শিল্পীদের চার সংগঠনেই প্রমাণ হয়েছে। আমার কথা হচ্ছে, একজন শিল্পী ছেলে বা মেয়ে যাইহোক, সে যা বলল সেটি সত্য-মিথ্যা যাচাই-বাছাই না করেই আমরা অনেক সময় বিশ্বাস করি। বিভিন্ন মাধ্যমে তা প্রকাশ করি।
তিনি বলেন, অনেক সময় দেখা যায় কিছু মিডিয়া জাস্টিফাই না করেই সংবাদ করে। এতে করে একজন শিল্পীর জন্য অন্য শিল্পী বাজেভাবে অসম্মানিত হন, সেটা কি জানি আমরা? যদি আমার কথা বলি তাহলে চমকের আনা মিথ্যা অভিযোগ আমাকে বেশ বাজেভাবে মানহানি করেছে। যা কি না আমার পরিবারের ওপরও প্রভাব ফেলেছে।
এ অভিনেতার ভাষ্য—মিথ্যা অভিযোগ উঠার জন্য দশ দিন শুটিং করতে পারেননি তিনি। ফলে আর্থিকভাবে ক্ষতির শিকার হয়েছেন। আরশ বলেন, এসব মিথ্যা অভিযোগ আমার পেশা ও অর্থনৈতিক সমস্যা তৈরি করেছিল। আমি কিন্তু তাকে সম্মান করে কোথাও বাজে মন্তব্য করিনি। এখনো বলছি না, কিন্তু অকারণে কারও ব্যাপারে সে মিথ্যা মন্তব্য করতে পারে না।
আরশ বলেন, চমকের এখন বলা উচিত, অনৈতিক সুবিধা চাওয়ার মন্তব্য মিথ্যা। এখন তার সংবাদ সম্মেলন কোথায়, সে কেন বলছে না অনৈতিক সুবিধা চাওয়ার অভিযোগ মিথ্যা ছিল। এটা যে কত বড় অভিযোগ, যার বিরুদ্ধে তোলা হয় কেবল সে এবং তার পরিবার বুঝতে পারেন। এই যে হঠাৎ করে একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা অভযোগ আনে, এতে তো কারও মৃত্যুও হতে পারে। কারা নেবে এর দায়ভার? মিথ্যা খবরগুলো তো ঠিকই থেকে যাবে।
তিনি বলেন, অনেকেই মিথ্যা অভিযোগের খবরগুলো শেয়ার করেছে। আমি অপমানিত হয়েছি। কিন্তু পরে যখন সত্য প্রমাণ হলো, সেই সময় ঘটনার সত্যটা কেউ শেয়ার করল না। আমাকে অনেকে ইনবক্সে অভিনন্দন জানাচ্ছে। কিন্তু কেন? আমি বলব, সে যা করেছে তা কোনো শিল্পীসুলভ আচরণ না। শুটিং সেটে যা হয়েছে তাও শিল্পীসুলভ আচরণ ছিল না। পরবর্তীতে আমার বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ নিয়ে যা যা বলেছে, তাও শিল্পীসুলভ আচরণ না।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 2
Users Yesterday : 29
Users Last 7 days : 141
Users Last 30 days : 445
Users This Month : 445
Users This Year : 445প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
