সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:31 AM, August 24, 2023
বিনোদন ডেস্ক:
বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাপুর পরিবারের অবদান অনস্বীকার্য। বলা যায় এই পরিবার ছাড়া অনেকটাই অচল। পৃথ্বীরাজ কাপুরের উত্তরাধিকারীরা ভারতীয় হিন্দি সিনেমাকে সমৃদ্ধ করেছে। কিন্তু এই কাপুর পরিবারের শিক্ষা অবাক করে অনেককে। এ পরিবারের কেউ ক্লাস সিক্স, কেউ ক্লাস টেন পাস। অনেকেই কলেজের গেট পর্যন্ত দেখতে পায়নি। এ তালিকায় রয়েছেন রণবীর কাপুরও। আবার কারিনা-কারিশ্মা কলেজে ভর্তি হলেও পড়ালেখা শেষ করতে পারেননি।
নতুন খবর হচ্ছে ২০২৩ সালে প্রথম গ্র্যাজুয়েট সদস্য পেল কাপুর পরিবার। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এ পরিবারের প্রথম সন্তান হিসেবে স্নাতক ডিগ্রি লাভের বিরল কীর্তি গড়লেন শাম্মি কাপুর ও গীতা বালির সন্তান আদিত্য রাজ কাপুর। কয়েক বছর আগেই ফের পড়ালেখা শুরু করেছিলেন তিনি। অবশেষে স্নাতক শেষ করলেন আদিত্য।
গোয়া থেকে মুম্বাই এসে বসবাস শুরু করেছিলেন আদিত্য। ইন্দিরা গান্ধী ন্যাশন্যাল ওপেন ইউনিভার্সিটি থেকে বিএ ডিগ্রি লাভ করলেন তিনি। পড়ালেখার ব্যাপারে সংবাদমাধ্যমকে আদিত্য বলেন, আমার কাছে পড়ালেখা করার মতো সুযোগ ছিল। কিন্তু আমি সেই সুযোগ কাজে লাগাইনি। অনেক বছর পর সেই ভুল অবশ্য বুঝতে পারি। কিন্তু তা যথেষ্ট ছিল না। যখন আমি শূন্যতা অনুভব করলাম, তখনই শিক্ষার গুরুত্ব বুঝতে পারি। এ কারণে দর্শন নিয়ে পড়ালেখা শুরু করি।
আদিত্য জানান, ৬১ বছর বয়সে পড়ালেখা শুরু করেছিলেন। তার এই অবদানের পেছনে বড় অবদান মেয়ে তুলসীর। কলেজে ভর্তি হওয়ার জন্য মেয়েই অনুপ্রাণিত করেছিলেন তাকে। করোনার কারণে মাঝের কয় বছর পরীক্ষা দিতে পারেননি। তবে হাল ছাড়েননি। দুই সপ্তাহ আগে ৫৯ শতাংশ নম্বর পেয়ে স্নাতক সম্পন্ন করেন। আর এই ডিগ্রি প্রয়াত মা গীতা বালিকে উৎসব করেছেন তিনি।
বর্তমানে ৬৭ বছর বয়স শাম্মি পুত্র আদিত্যের। সত্তরের দশকে সহকারী পরিচালক হিসেবে বলিউডে যাত্রা করেন তিনি। রাজ কাপুরের ‘ববি’, ‘সত্যম শিবম সুন্দরম’-এর মতো সিনেমায় সহকারী হিসেবে কাজ করেছেন। দীর্ঘ বিরতির পর ২০০৭ সালে ‘ডোন্ট স্টপ ড্রিমিং’ নামের সিনেমাটি পরিচালনা করেন তিনি। যদিও সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হয়। এছাড়া ২০১০ সালে ৫৪ বছর বয়সে ‘চেস’ এবং পরবর্তীতে ‘ইয়ামলা পাগলা-২’ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 7
Users Last 7 days : 149
Users Last 30 days : 479
Users This Month : 479
Users This Year : 479প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
