সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:34 AM, August 24, 2023
বিনোদন ডেস্ক :
জানা গিয়েছিল, নীতিশ তিওয়ারির ‘রামায়ণ-এ রামের ভূমিকায় রণবীর কাপুর এবং সীতার ভূমিকায় আলিয়া ভাটকে দেখা যাবে। কিন্তু শোনা যাচ্ছে এই ছবিতে আলিয়া থাকছেন না। এতে অনিশ্চিত হয়ে পড়েছে ছবির ভবিষ্যত।
জানা গেছে রাম চরিত্রে রণবীর কাপুরই থাকছেন। কিন্তু ছবির সাথে জড়িত এক সূত্র জানিয়েছেন, সীতা চরিত্রের জন্য আলিয়ার কাছে প্রস্তাব নিয়ে যাওয়া হলেও শিডিউল না থাকায় তিনি রাজি হননি।
সূত্র আরও জানিয়েছেন, ‘রাবন’ চরিত্রে যশের লুক টেস্ট হয়ে গেছে। এখনো চুক্তি সই করেননি তিনি। তবে ধারণা করা হচ্ছে তিনিই থাকবেন ‘রাবন’ চরিত্রে।
‘রামায়ণ’ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের ডিসেম্বর থেকে। সীতার চরিত্রকে কাকে নেয়া হবে তা ঠিক না হওয়ায় পেছানো হয়েছে শুটিং। সব ঠিক থাকলে ২০১৪ সালে শুরু হবে ছবির শুটিং।
‘রামায়ণ’-এ রণবীরের বিপরীতে আলিয়াকে দেখা যাবে শুনে ভক্তদের প্রত্যাশা অনেক বেশি ছিল ছবিটিকে ঘিরে। একের পর এক সুপার হিট উপহার দেয়া আলিয়া ছবি থেকে বের হয়ে যাওয়ায় হতাশ হয়েছেন ভক্তরা।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 7
Users Last 7 days : 149
Users Last 30 days : 479
Users This Month : 479
Users This Year : 479প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
