সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:54 AM, August 25, 2023
বিনোদন ডেস্ক:
‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান অভিনেতা চাষী আলম। এতে হাবু চরিত্রে অভিনয় করেছেন তিনি। পুরো ধারাবাহিকজুড়ে বিয়ে জন্য পাত্রী খুঁজতে দেখা গেছে চরিত্রটি। কিন্তু নতুন খবর হলো- বাস্তবে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন হাবু চরিত্রের রূপকার চাষী আলম। বৃহস্পতিবার (২৪ আগস্ট) গায়েহলুদ, শুক্রবার ২৫ (আগস্ট) সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠান।
বিয়ের খবরটি নিজেই নিশ্চিত করে এক সংবাদমাধ্যমকে চাষি আলম বলেন, ‘পারিবারিকভাবেই আমাদের বিয়ে হচ্ছে। এখন এই মুহূর্তে আমাদের বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠান হচ্ছে। কাল গুলশানের একটি রেস্তোরায় আমাদের বিয়ের অনুষ্ঠান হবে।’
কনের নাম তুলতুল। তুলতুল ঢাকার মেয়ে। স্নাতকে পড়াশোনা করছেন বলেও জানান তিনি।
এখনই বিয়ের কোনো পরিকল্পনা ছিল না চাষি আলমের। তিনি বলেন, ‘বেশ কিছুদিন আগে আমি মেয়ে দেখেছিলাম। আমার ও আমার পরিবারের সবার পছন্দ ছিল মেয়ে। একটু সময় হাতে নিয়ে করার কথা ছিল। আমি অফিসের কাজে কক্সবাজার ছিলাম। এর মধ্যে আমার চাচি, মা ও বড় বোন মিলে বিয়ের দিন ঠিক করে ফেলেছেন। তাদের কথা, দেরি হলে নাকি আমি আর বিয়ে করব না। কী আর করা।’
নতুন জীবন শুরু হতে যাচ্ছে, কেমন লাগছে?—জানতে চাইলে চাষি বলেন, ‘কই, তেমন কোনো কিছু মনে হচ্ছে না। আমি এখনো কোনো কিছুই বুঝতে পারছি না। গায়েহলুদ অনুষ্ঠান নিয়ে বাসায় সবাই হইচই আনন্দ-ফুর্তি করছে, কিন্তু আমি আমার মতো আছি।’
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 7
Users Yesterday : 7
Users Last 7 days : 130
Users Last 30 days : 481
Users This Month : 481
Users This Year : 481প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
