সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:04 AM, August 26, 2023
বিনোদন ডেস্ক:
বাংলাদেশের সিনেমায় অভিনয় করবেন টালিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এ মাসের শুরুর দিকে এমন খবর প্রকাশ হয়েছিল। ঢাকার সিনেমা নিয়ে কথাবার্তা চলছে বলে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমকে নিজেই জানিয়েছিলেন সায়ন্তিকা। এবার ঢাকাই সিনেমায় কাজ করার অনুমতি মিলল এই নায়িকার।
তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, আগস্টের ১৫ তারিখ থেকে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার সিনেমায় কাজ করার অনুমতি দেয়া হয়েছে বা আগমনের তারিখ থেকে ২১ দিন বাংলাদেশে থেকে ওই সিনেমার কাজ করতে পারবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ আছে, মেসার্স রং মাল্টিমিডিয়ার ব্যানারে ‘ছায়াবাজ’ সিনেমায় অভিনয় করবেন তিনি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন মো. মনিরুল ইসলাম।
জানা গেছে, সিনেমাটি পরিচালনা করবেন তাজু কামরুল। নির্মাণ হবে পুরোপুরি বাণিজ্যিক ধারায়।
সায়ন্তিকাকে এ মাসের ১৫ তারিখ থেকে কাজ করার অনুমতি দেওয়া হলেও সিনেমাটির কাজ এখনো শুরু করা যায়নি। জানা গেছে, ভিসাসংক্রান্ত জটিলতায় এখনো বাংলাদেশে আসতে পারেননি নায়িকা। ভিসা নিশ্চিত করা গেলেই নতুন করে শুটিং শিডিউল করা হবে।
এদিকে ঢালিউডে প্রথম হলেও, ২০১৮ সালে মুক্তি পাওয়া কলকাতার সিনেমা ‘নাকাব’-এ বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করেছিলেন সায়ন্তিকা।
প্রসঙ্গত, শুরু থেকেই সায়ন্তিকার বিপরীতে জায়েদ খানের কথা শোনা গেলেও বিষয়টি স্বীকার করেননি এই চিত্রনায়ক। বলেছিলেন, এমন কিছু হলে নিজেই জানাবেন। তবে, সামনে নতুন চমকের ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 7
Users Last 7 days : 134
Users Last 30 days : 485
Users This Month : 485
Users This Year : 485প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
