সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 12:36 AM, August 28, 2023
বিনোদন ডেস্ক:
বছরের শুরুতেই মুক্তি পায় বলিউড বাদশাহ শাহরুখ অভিনীত ‘পাঠান’ সিনেমা। এটি বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলে। ব্যবসাও করে দুর্দান্ত। সেই রেশ কাটিয়ে উঠার আগেই এবার মুক্তি পাচ্ছে বলি তারকার ‘জওয়ান’ সিনেমা। ইতোমধ্যে প্রকাশ হওয়া সিনেমাটির প্রিভিউ-ট্রেলার ও গান দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন দর্শকরা।
অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ভারতে। আর মুক্তির খবর প্রকাশ্যে আসার পরই বাংলাদেশের দর্শকরাও এ দেশে সিনেমাটি দেখার আহ্বান জানায়। এবার নতুন খবর হচ্ছে—এপার বাংলাতেও মুক্তি পেতে যাচ্ছে ‘জওয়ান’।
জানা গেছে, আমদানির ভিত্তিতে বাংলাদেশে ‘জওয়ান’ মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। ভারত ও বাংলাদেশে একই দিন মুক্তি পাবে সিনেমাটি। এ দেশে সিনেমাটি আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ।
পরিচালক শাহ আলম কিরণ সংবাদমাধ্যমকে বলেন, এটা সত্য যে সিনেমাটি বাংলাদেশে মুক্তির জন্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। এখন বিশ্বের সঙ্গে একই সময়ে ‘জওয়ান’ মুক্তির ব্যাপারে কথা বলছি।
‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন দক্ষিণী নায়িকা নয়নতারা। এছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার প্রমুখ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 4
Users Yesterday : 12
Users Last 7 days : 139
Users Last 30 days : 490
Users This Month : 490
Users This Year : 490প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
