সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 12:18 PM, August 28, 2023
বিনোদন ডেস্ক :
করণ জোহরের নতুন পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পোস্টে করণ লিখেছেন, ‘মাত্র ট্রেলার অব দ্য সেঞ্চুরি’ দেখলাম।’ এতেই ভক্তরা ধরে নিয়েছেন, ‘জওয়ান’-এর ট্রেলার প্রসঙ্গেই এই মন্তব্য করেছেন করণ জোহর।
‘জওয়ান’র দুটি গান এবং ২ মিনিট ১৩ সেকেন্ডের প্রিভিউ এবং তৃতীয় গানের টিজার মুক্তি পেলেও এখন পর্যন্ত প্রকাশ পায়নি ট্রেলার। ভক্তদের অপেক্ষা যেন আর ফুরাচ্ছেই না। এদিকে ছবি মুক্তির দিনও ঘনিয়ে এসেছে। সবার মনে প্রশ্ন এখন একটাই, ‘ট্রেলার আসবে কবে?’
এক সূত্র ভারতীয় গণমাধ্যম কইমইকে জানিয়েছেন, করণ জোহর ‘জওয়ান’-এর ট্রেলার প্রসঙ্গেই সেই মন্তব্য করেছেন। সূত্রের মতে, ‘ট্রেলারটি ইন্ডাস্ট্রির নির্বাচিত কয়েকজন ব্যক্তি দেখেছেন (সম্ভবত রানী মুখার্জিও)। রেড চিলি এন্টারটেইনমেন্টের অফিসে গত রাতে ট্রেলারটি দেখানো হয়েছে। সকলেই এটিকে ‘এক্সট্রাওর্ডিনারি’ বলেছেন। ট্রেলারটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যে প্রতিটি দৃশ্যই টান টান উত্তেজনায় ভরা। বলিউডে বহুদিনের মধ্যে এমন ট্রেলার তৈরি করা হয়নি।’
সূত্র আরও বলেছেন, ‘ট্রেলারে শাহরুখের ৬-৭টি লুক দেখা গেছে। প্রতিটি লুকের পেছনের গল্প জানতে ইচ্ছে করবে। শাহরুখ এমন কিছু করেছেন যা আগে কখনও দেখেনি কেউ। বেশ কিছু লড়াইয়ের দৃশ্যও আছে।’
ট্রেলার যেহেতু প্রস্তুত তাই ধারণা করা হচ্ছে চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে এটি। ‘জওয়ান’ নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে।
অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমাটিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন নয়নতারা। এ ছাড়া ছবিতে আছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা ও প্রিয়ামনি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 12
Users Last 7 days : 146
Users Last 30 days : 497
Users This Month : 497
Users This Year : 497প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
