সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:33 AM, August 29, 2023
বিনোদন ডেস্ক:
বলিউড ভাইজান সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা বাংলাদেশে মুক্তির পর অনেকটাই মুখ থুবড়ে পড়েছে। গত ২৫ আগস্ট দেশের তিনটি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি।
বলিউডভিত্তিক সংবাদমাধ্যমগুলো বলছে, সালমান খানের এ সিনেমা বাংলাদেশে মুক্তির প্রথম দিনে মাত্র দুই লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। বলা যায় ‘কিসি কা ভাই কিসি কি জান’ দর্শকদের হলমুখী করতে পারেনি বাংলাদেশে।
তবে এবারই প্রথম নয়, এর আগে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমাও মুক্তি পেয়েছিল বাংলাদেশে। কিন্তু বলিউড বাদশাহর সিনেমাও আশানুরূপ ব্যবসা করতে পারেনি। এ কারণে বাংলাদেশে বলিউড সিনেমা চলবে কি না—তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
এদিকে দেশের প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা যে ভালো চলবে না, সেটি আগে থেকেই জানতেন ঢাকাই চলচ্চিত্রের খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এ নিয়ে কয়েকবার কথা বলেছেন তিনি। তার ভাষ্য, আমাদের দেশের মানুষ সামাজিক, পারিবারিক, মূল্যবোধসম্পন্ন গল্পের সিনেমা বেশি পছন্দ করে। বলিউডে যে সংস্কৃতির সিনেমা তৈরি করা হয়, তা আমাদের দর্শক কখনো দেখবে না।
ডিপজল বলেন, আমি নিজে সিনেমা হল চালিয়েছি। এ কারণে ভালো করেই জানি দর্শকরা কেমন সিনেমা পছন্দ করেন। সেই অভিজ্ঞতা থেকেই বলেছিলাম, আমাদের দেশে হিন্দি সিনেমা চলবে না। আর সেই আমার কথাই এখন প্রমাণিত হয়েছে।
এ অভিনেতা বলেন, আমি আগেও এ কথা বলেছি, এখনো বলছি, আমাদের দেশের জন্য হিন্দি সিনেমা নয়। দর্শকরা টিভিতে বা অনলাইনে বলিউড সিনেমা দেখতে পারে, কিন্তু তারা টিকিট কেটে হলে গিয়ে হিন্দি সিনেমা দেখবে না।
তিনি আরও বলেন, এ সপ্তাহে বলিউডের যে সিনেমাটি মুক্তি পেয়েছে, সেটি দর্শকরা কিন্তু একদমই দেখছে না। অনেক দর্শকরা তো জানেই না দেশে হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে। এ দেশে বিশ-বাইশ বছর আগেও অমিতাভ, শাহরুখ খান অভিনীত সিনেমা উৎসব করে চালানো হয়েছে। সেসবও দেখেনি দর্শকরা।
প্রসঙ্গত, দুই শতাধিক টাকায় নির্মাণ করা হয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা। ভারত থেকে এক শতাধিক কোটি টাকা সংগ্রহ করতে পেরেছে সিনেমাটি। আর বিশ্বজুড়ে সংগ্রহের পরিমাণ প্রায় ১৮২ কোটি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 25
Users Yesterday : 12
Users Last 7 days : 160
Users Last 30 days : 511
Users This Month : 511
Users This Year : 511প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
