সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:27 AM, August 31, 2023
বিনোদন ডেস্ক :
স্ক্রিন টাইম কমে যাওয়া নিয়ে তারকাদের লড়তে দেখা যায় হরহামেশাই। বহু তারকার বিরুদ্ধে অভিযোগ ওঠে নিজের অংশ বাড়িয়ে অন্যদেরটা কমিয়ে দেয়ার। কিন্তু কখনও কি দেখা গেছে যে ছবির নায়ক নিজেই নিজের স্ক্রিন টাইম কমিয়ে অন্যদেরটা বাড়িয়ে দিতে বলেন? এমন কাণ্ড ঘটানো সম্ভব শুধু শাহরুখের পক্ষেই।
‘জওয়ান’ মুক্তির দিন ঘনিয়ে এসেছে। এর মাঝে ‘জওয়ান’ নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন এই ছবির সম্পাদক রুবেন। জানালেন নিজের অভিজ্ঞতার কথা।
রুবেনের জানান, শাহরুখ খান ছবিটি সম্পাদনার সময়ে বলতেন, তার অংশ কমিয়ে বাকিদের অংশ বেশি করে দিতে।
শুধু শাহরুখ নন, রুবেন বিজয় সেতুপতিরও প্রশংসা করেছেন। বলেছেন, বিজয় সেতুপতিকে ভালোবাসি আমি। বিশেষ করে যেসব ছবিতে তিনি খল চরিত্রে অভিনয় করেন। জওয়ানে তিনি হাজির হয়েছেন মৃত্যু রূপে। তার চরিত্র আমার রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল।’
অ্যাটলি পরিচালিত প্যান-ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’ মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর। ছবিতে শাহরুখ ছাড়াও আরও রয়েছেন নয়নতারা, সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণি এবং ঋদ্ধি ডোগরা। ছবিতে দীপিকা পাডুকোনের উপস্থিতিও থাকবে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 26
Users Yesterday : 12
Users Last 7 days : 161
Users Last 30 days : 512
Users This Month : 512
Users This Year : 512প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
