সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:09 AM, August 31, 2023
বিনোদন ডেস্ক :
পোল্যান্ডের ক্যারোলিনা বিলাওয়াস্কা জিতে নিয়েছিলেন ৭০তম মিস ওয়ার্ল্ডের খেতাব। এবার তিনি জানালেন, শাহরুখের সঙ্গে কাজ করতে চান তিনি।
ক‘দিন পরেই মুক্তি পাচ্ছে শাহরুখের ‘জওয়ান’। আলোচনায় তাই অভিনেতা। পুরো বিশ্বের ভক্তরা মুখিয়ে আছেন ছবিটি দেখার জন্য। ক্যারোলিনাও তার মাঝে একজন।
ক্যারোলিনা সম্প্রতি ‘এএনআই’-কে দেয়া সাক্ষাৎকারে বলিউডে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘শাহরুখ খানের কোনো সিনেমায় থাকতে পারলে দারুণ হতো। প্রযোজক সাজিদ নাদিদওয়ালার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কাজ করার সুযোগ পেলেও ভালো লাগতো। তার সিনেমার প্রাসাদ ও রাজকুমারীদের ভালো লাগে। ঐশ্বরিয়া রায় তার সিনেমায় কাজ করেছেন এটা জানা আছে আমার। ঐশ্বরিয়া দারুণ একজন বলিউড অভিনেত্রী। তিনিও মিস ওয়ার্ল্ড খেতাব জয়ী। এই ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে এবং শিখতে ভালো লাগবে আমার।’
৭১তম মিস ওয়ার্ল্ডের আসর বসবে ভারতে, ভূস্বর্গ কাশ্মীরে। বিশ্বের ১৪০টি দেশ অংশ নেবে এই প্রতিযোগিতায়। সেই উপলক্ষেই ভারতে এসেছেন ২০২২ সালের মিস ওয়ার্ল্ড খেতাব জয়ী ক্যারোলিনা বিলাওয়াস্কা।
ক্যারোলিনা ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি করছেন। তার ইচ্ছে আছে পিএইচডি ডিগ্রি অর্জনের। সঙ্গে মডেল হিসেবেও কাজ করেন। মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার ইচ্ছা রয়েছে তার। সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলতে ভালোবাসেন ক্যারোলিনা।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 26
Users Yesterday : 12
Users Last 7 days : 149
Users Last 30 days : 512
Users This Month : 512
Users This Year : 512প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
