সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:50 AM, September 1, 2023
বিনোদন ডেস্ক:
“সস্তা জিনিস চলে বেশি, টেকে কম।’ অনেক বছর আগে একটা ঢেউটিনের বিজ্ঞাপনে কাজ করেছিলাম। যেটার আসল বক্তব্য ছিল। ‘জিনিস যেটা ভালো, দাম তার একটু বেশি।’’
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে কথাগুলো লিখেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সঙ্গে যোগ করেন, ‘ইদানিং এই কথা গুলাই বেশি মনে হয়। কেন? জানি না।’
ক্যারিয়ারের শুরু থেকে গল্প ও চরিত্রনির্ভর কাজ করেছেন চঞ্চল চৌধুরী। যেখানে বারবার নিজেকে ভেঙেছেন আবার গড়েছেন। ‘মনপুরা’র সোনাই-এর পর আয়না, মিসির আলী, চান মাঝিসহ অনেক চরিত্রেই মুগ্ধতা ছড়িয়েছেন এই অভিনেতা। চরিত্রগুলো মানুষের মনে আজও জায়গা করে আছে।
তবে ইদানিং ভিউয়ের দৌড় আর দ্রুত জনপ্রিয়তা পেতে অনেকেই মানহীন কাজ করেন। যেগুলো হিট পেলেও সহজেই হারিয়ে যায়। অনেকেই ভাবছেন, হয়তো সেই বিষয়টির দিকেই ইঙ্গিত করেছেন চঞ্চল চৌধুরী!
চঞ্চলের সেই পোস্টে এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘খাঁটি উপলব্ধি। সস্তার চটকে অল্পদিনের গল্প হওয়া যায়, কিন্তু লম্বা দৌড়ের ঘোড়া সেই, যার অন্তরের ভাণ্ডার খাঁটি এবং সমৃদ্ধ অর্থাৎ দামি।’
আরেক নেটিজেন মন্তব্য করেছেন, ‘বর্তমানে এই কথাগুলো মনে হওয়ার কারণ হয়তো; গুণী মানুষের কদর কম আর সস্তা ও চকচকে মানুষের কদর বেশি।’
অভিনেতা এফ এস নাঈম মন্তব্য করেছেন, ‘চরম সত্যি কথা ভাইজান।’ চঞ্চলের সেই পোস্টে এমন নানা মন্তব্য করেছেন নেটিজেনরা।
চঞ্চল চৌধুরী সম্প্রতি কাজ করেছেন মোস্তফা সরয়ার ফারুকীর ‘মনোগামী’ সিনেমায়। চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের ১২টি সিনেমার একটি ‘মনোগামী’। যেখানে এই অভিনেতার বিপরীতে আছেন সংগীতশিল্পী জেফার রহমান।
এছাড়াও শিগগিরই ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির ‘পদাতিকে’ এ দেখা যাবে তাকে। বরেণ্য নির্মাতা মৃণাল সেনের লুকে চঞ্চল চৌধুরীকে দেখে ইতোমধ্যেই হইচই পড়ে গেছে দুই বাংলায়।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 26
Users Yesterday : 12
Users Last 7 days : 149
Users Last 30 days : 512
Users This Month : 512
Users This Year : 512প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
