অকালপ্রয়াত হলিউড নির্মাতা জেমি ক্রিস্টোফার

প্রকাশিত: 7:48 AM, September 1, 2023

অকালপ্রয়াত হলিউড নির্মাতা জেমি ক্রিস্টোফার

বিনোদন ডেস্ক :

মাত্র ৫২ বছরে প্রয়াত হলেন হলিউড পরিচালক জেমি ক্রিস্টোফার। সহকারি পরিচালক হিসেবে তার নাম জড়িয়ে আছে গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি, স্টার ওয়ার্স : দ্য লাস্ট জেডির মতো চলচ্চিত্রের সাথে। এমনকি ‘হ্যারি পটার’ ফ্র‌্যাঞ্চাইসের সিনেমাগুলোর সাথেও কাজ করেছেন তিনি।

আমেরিকার গণমাধ্যমে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জেমি। মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে মৃত্যু হয় তার। তিনি স্ত্রী কারলি সহ চার সন্তান রেখে গেছেন।

তার অকাল প্রয়াণে শোকার্ত হলিউড সিনেমার সহকর্মীরাও। শোক প্রকাশ করে ‘স্টার ওয়ার্স: দ্য লাস্ট জেডি’ নির্মাতা রায়ান জনসন বলেন, ‘জেমি দারুণ বন্ধু ছিলেন, এবং সে সে সিনেমা নির্মাণ করতে অসম্ভব ভালোবাসতেন।’

তৃতীয় সহকারি হিসেবে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন জেমি। এরপর হ্যারি পটারের আটটি মুভি এবং বেশ কয়েকটি স্টার ওয়ার্স এবং মার্ভেল মুভিতে প্রথম সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। –মিরর

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares