বিনোদন ডেস্ক:
আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ সম্মাননা পেলেন দেশের ১৮ জন নারী। মাস্তুল ফাউন্ডেশন প্রথমবার বিভিন্ন অঙ্গনে আলোকিত নারীদের নিয়ে এ আয়োজন করে আজ ৮ মার্চ মঙ্গলবার।
বিভিন্ন কর্মে নিজের কর্মদক্ষার স্বাক্ষর রাখা কয়েকজন সম্মাননা প্রাপ্ত নারী হলেন- কথা সাহিত্যিক সেলিনা হোসেন, সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার, পুলিশ সুপার সিদ্দিকা বেগম, ব্যবসায়ী গীতিয়ারা সাফিয়া চৌধুরী, চিকিৎসক আয়েশা আকতার, চিকিৎসক নাজিয়া বিনতে আলমগীর, শিক্ষিকা সুফিয়া ফেরদৌসী, সাংবাদিক মুন্নী সাহা, স্থপতি সাজিয়া ইসলাম অন্তন, বিউটিশিয়ান আফরোজা পারভীন ও ডিজাইনার নুসরাত আক্তার লোপা।
শোবিজ অঙ্গনের সাত জন পেয়েছেন এই সম্মাননা পুরস্কার। তারা হলেন- অভিনেত্রী দিলারা জামান, অভিনেত্রী সাংসদ সুবর্ণা মুস্তাফা, অভিনেত্রী রোজী সিদ্দিকী, পরিচালক চয়নিকা চৌধুরী, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, চলচ্চিত্র প্রযোজক এশা ইউসুফ ও উপস্থাপিকা সামিয়া আফরিন। সবার কর্মস্থলে গিয়ে এই সম্মাননা প্রদান করেন মান্তুল ফাউন্ডেশন।
এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান নারী দিবসে সকল নারীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘নারী আমাদের সমাজের শক্তি। তাদের একাংশকে ধন্যবাদ দেওয়ার একটা ছোট্ট প্রয়াস এটি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সম্মাননা তাদের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত।’