কী সব তুলে ধরছি আমাদের দর্শকদের কাছে’

প্রকাশিত: 3:06 AM, September 3, 2023

কী সব তুলে ধরছি আমাদের দর্শকদের কাছে’

বিনোদন ডেস্ক:

বর্তমান নাটকের দৃশ্য ও সংলাপ নিয়ে দর্শকমহলের বড় একাংশের আপত্তি তো রয়েছেই, সঙ্গে অভিনয়শিল্পীদের মধ্যেও। এবার বিষয়টি নিয়ে এক সংবাদমাধ্যমে কথা বলেছেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। জানালেন, বর্তমান সময়ের কিছু নাটকের ভাষা ও দৃশ্য নিয়ে আপত্তি রয়েছে তার।

অভিনেত্রী বলেন, ‘ওসব নাটকের একেকটা যখন চোখের সামনে আসে তখন আমার খুব লজ্জা লাগে। ওখানে যেসব দেখনো হচ্ছে সেগেুলো কি আমাদের জীবনের গল্প? কী সব তুলে ধরছি আমাদের দর্শকদের কাছে? মানুষের রুচিকে নষ্ট করছি আমরা। যে রকম দেখনো হচ্ছে, দর্শকের রুচি সে রকমই গড়ে উঠছে।

‘কেমন অশ্লীল কথাবার্তা! কেমন রং ঢং! এগুলো কোন সামাজের চিত্র? এগুলো কি বাঙালি সমাজ? এগুলো কি আমাদের ঐতিহ্য? আমাদের সংস্কৃতি? জানি না। আমি এগুলো দেখে বিরক্ত হই। হয়তো আমি বৃদ্ধ মানুষ বলে এসব দেখে বিরক্ত হই।’

আক্ষেপ করে দিলারা জামান বলেন, ‘জানুক আর না জানুক অভিনয়টাকে পেশা হিসেবে নিয়ে নিচ্ছে! এখন লাখ লাখ ভিউ দেখে মানুষের ভেতর একটা অহমিকাও চলে আসে।’

তিনি আরও বলেন, ‘এখনকার অভিনয়শিল্পীরা হয়তো অনেক বেশি জানে; হয়তো অনেক শিখে এসেছে তাই অভিনয়কে এত সহজভাবে নেয়। আমরা তো এখনো বলি আগে স্ক্রিপ্ট দাও, চরিত্রটা পড়ি। অন্য চরিত্রের সঙ্গে আমার যে সম্পর্ক সেটা আমাকে বুঝতে হবে আগে। যা হোক, এখন আমাদের সময় তো চলে গেছে। এখন নতুন ধারা, নতুন জীবন, নতুন পছন্দ।’

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares