সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:26 AM, September 4, 2023
বিনোদন ডেস্ক :
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। কাজ করেছেন বড় পর্দাতেও। সম্প্রতি তিনি সময়ে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন অশ্লীল দৃশ্যে অভিনয় করা প্রসঙ্গে।
একজন অভিনেত্রী হিসেবে তানজিকা মনে করেন, কোন প্ল্যাটফর্মে কাজ করছেন তার কাছে সেটা গুরুত্বপূর্ণ নয়। তিনি একজন অভিনেত্রী। তার কাজ অভিনয় করা। সেটা হোক টিভি পর্দা, কিংবা বড় পর্দা অথবা ওটিটি প্ল্যাটফর্ম।
পর্দায় অশ্লীল দৃশ্যে অভিনয় প্রসঙ্গেও কথা বলেন এ অভিনেত্রী। তিনি মনে করেন, অশ্লীল দৃশ্যের জন্য শুধু একজন ডিরেক্টর দায়বদ্ধ নয়, একজন শিল্পীরও দায়বদ্ধতা রয়েছে। পর্দায় একজন শিল্পী কি করবে, কতটুকু করবে তা মাথায় থাকা দরকার।
এরপরই তানজিকা উদাহরণ হিসেবে বলেন, আমি পর্দায় কি করব সেটা সম্পূর্ণ আমার ওপর নির্ভরশীল। ডিরেক্টর অশ্লীল দৃশ্য চাইলেই তাতে শিল্পীর অভিনয়ের যুক্তিকতা নেই। কারণ একজন শিল্পী হিসেবে আমি আমার কলাকুশলী কিংবা সহকর্মীর কাছে দাবি রাখতেই পারি যে, কোনো কারণ ছাড়া অশ্লীল দৃশ্যে অভিনয় করব না।
অযথা কিংবা অপ্রয়োজনে শুধু মাত্র কিছু অশ্লীল দৃশ্যের দর্শকের জন্য অশ্লীল দৃশ্যে অভিনয় করার কোনো মানে নেই বলেও মনে করেন এই অভিনেত্রী।
সাক্ষাৎকারের এক পর্যায় দর্শকদের নিয়েও কথা বলেন তিনি। জানান, একই ধাঁচের গল্প দর্শক এখন দেখতে চান না। রুচি আর পছন্দের অনেকটাই পরিবর্তন হয়েছে তাদের। যার প্রভাব পড়েছে নাটক বা সিনেমা তৈরির ক্ষেত্রে।
যেসব নাটক বা সিনেমার গল্প দর্শকরা পছন্দ করছেন না তেমন মেকিং ডিরেক্টররা বন্ধ করে ভালো কাজ করার প্রতি ঝুঁকেছেন। তাই ভক্তদের প্রতি প্রত্যাশাও বেড়েছে অভিনেত্রীর। এরপরই ভক্তদের সুখবর দেন তানজিকা। জানান, খুব শিগগিরই তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। আগামী ঈদের জন্য নির্মিত একটি সিনেমাতেও দেখা যেতে পারে জনপ্রিয় এই তারকাকে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 15
Users Yesterday : 26
Users Last 7 days : 164
Users Last 30 days : 527
Users This Month : 527
Users This Year : 527প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
