সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:10 AM, September 6, 2023
বিনোদন ডেস্ক :
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে পেয়ে খুশি সব শ্রেণি ও পেশার মানুষ। বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত এর প্রথম অংশের উদ্বোধন হয়েছে শনিবার (২ সেপ্টেম্বর)।
গত রোববার (৩ সেপ্টেম্বর) থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এটি। এর মাধ্যমে যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের পর সাধারণ মানুষের পাশাপাশি শোবিজের তারকাও উচ্ছ্বসিত। তাদের মধ্যে একজন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি।
পরীমণি মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে ফেসবুকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলন্ত গাড়ির ২ মিনিটের একটি ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
পরীমণি ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, সবাই খুশি! ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রথম দফায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেওয়া হয়েছে। এই অংশের দূরত্ব ১১ দশমিক ৫ কিলোমিটার। দ্রুতগতির এ উড়াল সড়কে কাওলা, কুড়িল, মহাখালী, বনানী, তেজগাঁও ও ফার্মগেটে টোলপ্লাজা আছে।
সন্তান জন্মের আগে থেকেই নিজেকে শুটিং থেকে সরিয়ে নিয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি। আবারও আজ থেকে শুটিংয়ে ফিরলেন তিনি। বিষয়টি সম্প্রতি সকালে জাগো নিউজকে নিশ্চিত করেছেন পরীমণি নিজেই।
আগামী ৭ সেপ্টেম্বর বঙ্গ-তে মুক্তি পাবে পরীমণি অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’। ওয়েব ফিল্মটিতে নামভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। তাকে ঘিরেই যত রহস্য। উঠতি নায়িকা থেকে তরুণ রাজনীতিক, সবাই সাহায্যের জন্য তার কাছে ছুটে আসে। এই ‘বাবা’র আশীর্বাদ পেলেই যেন জাদুকরী উপায়ে প্রসন্ন হয়ে যায় সবার ভাগ্য! এতে উঠতি নায়িকা টিনার চরিত্রে আছেন পরীমণি।
যিনি তার সিনেমা হিট করানোর জন্য ‘পাফ ড্যাডি’র সঙ্গে ঘনিষ্ঠ হন। তাদের অন্তরঙ্গ দৃশ্যও উঠে এসেছে সম্প্রতি প্রকাশ হওয়া ওয়েব ফিল্মটির ট্রেলারে। এছাড়া তরুণ রাজনীতিকের ভূমিকায় থাকা সজলের সঙ্গেও টিনা তথা পরীমণির ঘনিষ্ঠতা দেখা গেছে।
ওয়েব ফিল্মটি নিয়ে পরিচালক সহিদ উন নবী বলেছেন, প্রতিটি মানুষের জীবনে একটা ফাদার ফিগার বা বস থাকে। তাদের আমরা ‘বাবা’ বলি। সাফল্য পাওয়ার জন্য তাদের সহযোগিতার প্রয়োজন হয়। কেউ মন থেকে সহযোগিতা করে, আবার কেউ নিজের সুবিধার জন্য করে। মানুষের জীবনে সেই বাবাদের প্রভাব নিয়েই ‘পাফ ড্যাডি’র গল্প।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 15
Users Yesterday : 26
Users Last 7 days : 164
Users Last 30 days : 527
Users This Month : 527
Users This Year : 527প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
