সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:26 AM, September 6, 2023
বিনোদন ডেস্ক :
ঢাকাই চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ। এখন থেকে ঠিক ২৭ বছর আগে, অর্থাৎ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান এ তারকা। ধূমকেতুর মতো আবির্ভাব করে জায়গা করে নিয়েছিলেন সবার হৃদয়ে। অল্প সময়ের ক্যারিয়ারে যেমন সাফল্য পেয়েছেন, তেমনি ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন ইন্ডাস্ট্রিতে।
অভিনয়গুণে সবার হৃদয়ে জায়গা করে নিলেও হঠাৎ করেই তার মরদেহ উদ্ধারের খবরে সেদিন নীল আকাশে যেন বিষণ্নতা নেমে এসেছিল। কিন্তু তার মৃত্যু নিয়ে এখনো রহস্য কাটেনি বলে দাবি পরিবারের। তবে তার মৃত্যু নিয়ে একাধিকবার সংবাদমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন তারকা অভিনেতার বন্ধু এবং বাংলা চলচ্চিত্রের খল-অভিনেতা ডন।
অভিনেতা ডন এর আগে সালমান শাহর মৃত্যু প্রসঙ্গে বলেছিলেন, সালমান আমার কেমন বন্ধু ছিল তা ইন্ডাস্ট্রির সবার জানা। ওর সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল ১ সেপ্টেম্বর। পরদিন আমি বগুড়ায় চলে যাই। আমার ভাই দেশের বাইরে থাকতো। সে দেশে এসেছিল। ভাইয়ের সঙ্গে দেখা করার জন্যই আমি বগুড়া চলে যাই।
এদিকে বুধবার (০৬ সেপ্টেম্বর) সালমান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চ্যানেল 24 অনলাইন’র সঙ্গে কথা হয় ডনের। বন্ধুর শূন্যতা অনুভবের কথা জানানোর পরই সেই ১ সেপ্টেম্বর তাদের কী কথা হয়েছিল তা জানতে চাওয়া হয়। ডন অকপটে বলেন, ‘আমাদের একটি সিনেমার ফাইটিং দৃশ্যের শুটিং বাকি ছিল। মান্নান সরকারি পরিচালিত একটি সিনেমার ফাইটিং দৃশ্য হওয়ার কথা ছিল কক্সবাজারে। সেটা শুরু হওয়ার কথা ছিল ৬ সেপ্টেম্বর। এ নিয়ে কথা হয়েছিল আমাদের।’
সালমান শাহর মরদেহ উদ্ধারের দিন গ্রামের বাড়ি বগুড়ায় ছিলেন খল-অভিনেতা ডন। প্রিয় বন্ধুর মৃত্যুর খবর কীভাবে জেনেছিলেন—প্রশ্ন রাখা হয় তার কাছে। জানান, সাধারণত আমি গ্রামে গেলে আশপাশে ছোট-বড় ভাই, আমার বন্ধুদের সঙ্গে আড্ডা দেই।
‘বাড়িতে গেলে আমি ভীষণ ক্রিকেট খেলতাম। সালমান শাহর মৃত্যুর খবর যেদিন শুনি সেদিন নদীর পাড়ে সবার সঙ্গে ক্রিকেট খেলছিলাম আমি। একজন হঠাৎ করেই এসে বলে, তোর বন্ধু সালমান শাহ তো মারা গেছে। আমি প্রথমে বিশ্বাস করিনি।’
ডন আরও বলেন, ‘আমি মৃত্যুর খবর জানতে পেরে ঢাকা আসার প্রস্তুতি নেই। কিন্তু আসতে পারিনি। আমাদের বগুড়ায় তখন ছাত্ররা বিক্ষোভ-আন্দোলন করছিল। সব যানবাহন বন্ধ ছিল। আমি আর ঢাকায় আসতে পারিনি। আমি ৮ ও ৯ তারিখেও ঢাকায় আসার চেষ্টা করি, কিন্তু পারিনি। ৯ তারিখ ধর্মঘট ছুটে যাওয়ার পর ১০ তারিখ ঢাকায় চলে আসি।’
উল্লেখ্য, ১৯৭০ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার প্রকৃত নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। ক্যারিয়ারের শুরুতে ছোটপর্দায় কাজ করেছেন সালমান শাহ। ‘আকাশ ছোঁয়া’, ‘দোয়েল’, ‘সব পাখি ঘরে ফেরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’ ও ‘স্বপ্নের পৃথিবী’ নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি অনেক বিজ্ঞাপনও করেছেন।
এ তারকার সবশেষ সিনেমা ছিল ‘বুকের ভেতর আগুন’। তার সঙ্গে জুটি বেঁধে সবচেয়ে বেশি ১৪টি সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা শাবনূর।
এছাড়া সালমান শাহ অভিনীত সিনেমাগুলো হলো ‘কেয়ামত থেকে কেয়ামত’ (মৌসুমী), ‘তুমি আমার’ (শাবনূর), ‘অন্তরে অন্তরে’ (মৌসুমী), ‘কন্যাদান’ (লিমা), ‘জীবন সংসার’ (শাবনূর), ‘চাওয়া থেকে পাওয়া’ (শাবনূর), ‘সুজন সখী’ (শাবনূর), ‘বুকের ভেতর আগুন’ (শাবনূর), ‘এই ঘর এই সংসার’ (বৃষ্টি), ‘স্নেহ’ (মৌসুমী), ‘বিচার হবে’ (শাবনূর), ‘প্রেমযুদ্ধ’ (লিমা), ‘মহা মিলন’ (শাবনূর), ‘তোমাকে চাই’ (শাবনূর), ‘বিক্ষোভ’ (শাবনূর), ‘আশা ভালোবাসা’ (শাবনাজ), ‘মায়ের অধিকার’ (শাবনাজ), ‘আঞ্জুমান’ (শাবনাজ), ‘আনন্দ অশ্রু’ (শাবনূর), ‘প্রেম পিয়াসী’ (শাবনূর), ‘সত্যের মৃত্যু নেই’ (শাহনাজ), ‘প্রিয়জন’ (শিল্পী), ‘শুধু তুমি’ (শ্যামা), ‘স্বপ্নের পৃথিবী’ (শাবনূর), ‘স্বপ্নের নায়ক’ (শাবনূর), ‘দেন মোহর’ (শাবনূর) ও ‘স্বপ্নের ঠিকানা’ (শাবনূর)।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 17
Users Yesterday : 26
Users Last 7 days : 166
Users Last 30 days : 529
Users This Month : 529
Users This Year : 529প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
