সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:07 AM, September 8, 2023
বিনোদন ডেস্ক :
উপস্থাপক থেকে খুব দ্রুত নায়িকা বনে যান নুসরাত ফারিয়া। যৌথ প্রযোজনার সিনেমার পাশাপাশি দুই বাংলায় নিয়মিত কাজ করছেন তিনি। এবার কলকাতায় নাম ঠিক না-হওয়া একটি সিনেমার শুটিং করতে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে যাচ্ছেন তিনি। সেখানে আগামী ১ অক্টোবর ভারতীয় জনপ্রিয় নৃত্য পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা বাবা যাদবের নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেবেন ফারিয়া।
ভারতীয় বাংলা সিনেমায় নুসরাত ফারিয়ার ব্যস্ততা বাড়ছে। নতুন নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার তাকে বাবা যাদবের একটি সিনেমায় দেখা যাবে। খবর অনুযায়ী, ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। এতে ফারিয়ার নায়ক সোমরাজ। পয়লা অক্টোবর থেকে বুদাপেস্টে শুরু হবে ছবির দৃশ্যধারণের কাজ।
সিনেমা প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘প্রতি ছবিতে আমি ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হচ্ছি। এই ছবিতেও অন্য এক নুসরাত ফারিয়াকে দেখা যাবে। আমি চাই, নিজেকে প্রতিনিয়ত ভাঙতে। সেভাবেই পরিকল্পনামাফিক এগোচ্ছি।’
এদিকে বাবা যাদব বলেন, ‘ফারিয়া বিউটিফুল একট্রেস। তার ভেতর অভিনয় দক্ষতা রয়েছে। ছবিটি রোমান্টিক-কমেডি ধাঁচের হতে যাচ্ছে। যদিও আমি সবসময় অ্যাকশনধর্মী ছবি বানিয়ে অভ্যস্ত। মনে করি, রোমান্টিক-কমেডি ঘরানার ছবিও ভালো বানাব।’
সবশেষে ফারিয়া অভিনীত ‘পাতালঘর’ সিনেমাটি মুক্তি পায় দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে। এতে তিনি একজন উঠতি নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। এতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। এ ছাড়া কলকাতায় সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘আবার বিবাহ অভিযান’ ছবিটি। বিরসা দাশগুপ্ত পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার প্রমুখ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 17
Users Yesterday : 26
Users Last 7 days : 166
Users Last 30 days : 529
Users This Month : 529
Users This Year : 529প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
