সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:38 AM, September 8, 2023
বিনোদন ডেস্ক:
টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র নাম মানেই আলোচনা-সমালোচনা। ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে অধিকাংশ সময় আলোচনায় থাকেন তিনি। কিছুদিন আগেই জন্মদিন ছিল তার। জীবনের এই বিশেষ দিনের আগের দিনই নাকি এক অঘটন ঘটেছে তার জীবনে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, একটি অচেনা নম্বর থেকে ফোন এসেছিল অভিনেত্রীর কাছে। ফোন রিসিভ করার পরই বিপত্তি ঘটে। ফোনের অপরপ্রান্ত থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয় অভিনেত্রীকে। তারপর কী হয় সেসব আর বুঝে উঠতে পারেননি টালি তারকা।
শ্রীলেখা অসুস্থ ছিলেন। জ্বরে আক্রান্ত থাকায় রক্ত পরীক্ষা করিয়েছেন। আর শারীরিক অসুস্থতার অবস্থায় ফোনে অ্যাপ ডাউনলোড করতেই ব্যাংক অ্যাকাউন্টে থাকা লক্ষাধিক টাকা খোয়া গেছে তার।
এ অভিনেত্রী বলেন, নিজেকে তো চালাক বলতে চাই। কিন্তু আমি তো এখনো বোকা। আমার মতো যেন অন্যরা কেউ এই পরিস্থিতির মুখে না পড়ে, তাই সবাইকে সতর্ক করছি। কত টাকা প্রতারকের জালে হারিয়েছি তা বলতে চাই না। তবে লাখের বেশি টাকা খোয়া গেছে। বিষয়টি থানায় জানিয়েছি। পাশাপাশি সাইবার সেলেও জানিয়েছি।
টালিউডের এ ঠোঁটকাটা স্বভাবের অভিনেত্রী জানান, তার আর্থিকভাবে প্রতারণার শিকার হওয়ার খবর জানা মাত্রই পদক্ষেপ নিয়েছে পুলিশ। এখন সবই সময়ের ব্যাপার। তবে খোয়া যাওয়া টাকা ফেরত পাবেন কি না—তা নিশ্চিত নয় শ্রীলেখা।
সম্প্রতি এ অভিনেত্রী ‘পারিয়া’ সিনেমার শুটিং শেষ করেছেন। আগামীতে নিজের পরিচালনায় কাজ শুরু করবেন তিনি। আপাতত ভালো প্রযোজকের অপেক্ষায় রয়েছেন শ্রীলেখা।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 17
Users Yesterday : 26
Users Last 7 days : 166
Users Last 30 days : 529
Users This Month : 529
Users This Year : 529প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
