সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:14 PM, September 11, 2023
বিনোদন ডেস্ক :
চলতি বছরে ঢালিউড কিং শাকিব খান অভিনীত সেরা সিনেমা ছিল ‘প্রিয়তমা’। এবার শাকিবের সেই সিনেমাকে টপকে গেছে ঢালিউড চিত্রনায়িকা পরীমণি অভিনীত ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’।
ওটিটি প্লাটফর্মে এমন চমকপ্রদ ঘটনা ঘটেছে। এই মুহূর্তে দেশ বিদেশের প্রেক্ষাগৃহ মাতিয়ে বায়োস্কোপ অ্যাপে দেখা যাচ্ছে শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি। দর্শকরা ঘরে বসে যেকোনো প্রান্ত থেকে এ সিনেমা উপভোগ করতে পারবে মাত্র ১৮ টাকায়।
অন্যদিকে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওটিটি প্লাটফর্ম বঙ্গোতে মুক্তি পেয়েছে পরীমণি আর সজল অভিনীত ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’। বঙ্গোতে এ ওয়েব সিরিজটি দেখতে দর্শককে খরচ করতে হবে মাত্র ২০ টাকা। অর্থাৎ শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার চেয়ে আরও ২ টাকা বেশি খরচ করতে হবে দর্শককে।
তাহলে দেখা যাচ্ছে, ঘরে বসে প্রেক্ষাগৃহের স্বাদ পেতে দর্শকদের শাকিবের চেয়ে বেশি টাকায় দেখতে হবে পরীর সিরিজ। অন্তর্জালে অনেক নেটিজেনই অবাক হয়েছেন এ খবরে।
অনেক নেটিজেনই এ কারণে ঘরে বসে দেখার জন্য পরীর আধ্যাত্মিক ও রিয়েলিটির সমন্বয়ে তৈরি ‘পাফ ড্যাডি’-র চেয়ে প্রাধান্য দিচ্ছেন শাকিব অভিনীত রোমান্টিক ঘরানার বিশ্বব্যাপী ব্যবসা সফল সিনেমা ‘প্রিয়তমা’-র দিকে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 10
Users Yesterday : 19
Users Last 7 days : 155
Users Last 30 days : 541
Users This Month : 541
Users This Year : 541প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
