সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:50 PM, September 11, 2023
বিনোদন ডেস্ক:
আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘পুষ্পা’। ২০২১ সালে মুক্তির পর ব্যাপক সাড়া ফেলেছিল সিনেমাটি। রীতিমতো ঝড় তুলেছিল বক্স-অফিসে। এরপর থেকেই সিনেমাটির দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষার প্রহর গুনছিলেন সিনেমাপ্রেমীরা। অবশেষে জানা গেল আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা টু’ সিনেমাটির মুক্তির তারিখ।
সোমবার (১১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে ‘পুষ্পা টু’ সিনেমার একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন আল্লু অর্জুন। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ১৫ আগস্ট, ২০২৪ সাল। পাশাপাশি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘পুষ্পা টু : দ্য রুল’।
পোস্টটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ২৪ হাজার প্রতিক্রিয়া পড়েছে মন্তব্যের ঘরে। সিনেমা মুক্তির আনন্দে অভিনেতাকে শুভেচ্ছার জোয়ারে ভাসাচ্ছেন সিনেমাপ্রেমীরা।
বেশ কয়েক দিন আগেই মুক্তি পেয়েছিল সিনেমাটির প্রথম পোস্টার। মূলত আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষেই পোস্টারটি প্রকাশ করা হয়েছিল। আর সেই পোস্টারে আল্লু অর্জুনের লুক দেখে রীতিমতো চমকে ওঠেন নেটিজেনরা। আসলে কী হতে চলেছে এর দ্বিতীয় কিস্তিতে!
ওই পোস্টারে দেখা যায়, অভিনেতার শরীরে লেবুর মালা, ফুলের মালা, চন্দন এবং গলায় ভারী গয়না। হাতে চুড়ি, নীল শাড়ি এবং সারা শরীর ও মুখে নীল রং। আর তার ডান হাতে রয়েছে বন্দুক। তার এমন লুক দেখে নেটিজেনরা আন্দাজ করেই নিয়েছেন এবার আরও বড় কিছু হতে চলেছে ‘পুষ্পা টু’তে।
প্রসঙ্গত, হিন্দিসহ তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা টু’। সিনেমায় আল্লু অর্জুন ছাড়া আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 10
Users Yesterday : 19
Users Last 7 days : 155
Users Last 30 days : 541
Users This Month : 541
Users This Year : 541প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
