সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:39 PM, September 12, 2023
বিনোদন ডেস্ক:
ছোট পর্দার এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। কয়েক দিন আগেই তাবলিগ জামাতে সময় দিতে দেখা গেছে তাকে। এবার জানালেন, প্রতিমাসে পাঁচজনকে তাবলিগে পাঠাবেন তিনি।
ছোটবেলা থেকেই তাবলিগ জামাতে যান পলাশ। মাঝে অনেক দিন তাবলিগ থেকে দূরে ছিলেন তিনি। গত ২৪ আগস্ট তিন দিনের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন পলাশ। সেখানে তিন দিন আল্লাহর ইবাদত বন্দেগি শেষে ২৭ তারিখে বাসায় ফেরেন এই অভিনেতা।
সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে পলাশ জানান, আমার আগে থেকেই নিয়ত ছিল বাবা হওয়ার পর তাবলিগে যাব। আল্লাহ আমাকে কবুল করছেন, তাই যেতে পেরেছি। এ জন্য আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া জানাই।
বর্তমানে শতাধিক সেচ্ছাসেবক কাজ করেন পলাশের ডাকবাক্স ফাউন্ডেশনে। অভিনেতার লক্ষ্য আগামীতে সেই সেচ্ছাসেবকদের মাঝ থেকে প্রতিমাসে ৫ জনকে নিজ উদ্যেগে তাবলিগে পাঠাবেন তিনি।
এ প্রসঙ্গে অভিনেতা বলেন, আমি নোয়াখালীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। আমার পরিবারে তাবলিগের ঐতিহ্য আছে। সুযোগ পেলে আমিও নিজের মতো করে যাই। এবার যেখানে ছিলাম সেই এলাকায় মানুষজন ভোরে নামাজের পরেও দেখি মসজিদের সামনে ভিড় করেছেন।
পলাশ আরও বলেন, এই প্রাপ্তি আসলে একজন মানুষ হিসেবে ভীষণ শান্তির। এতে করে আমি আরও অনুপ্রেরণা পেয়েছি। এজন্য ঠিক করেছি আমার ডাকবাক্স ফাউন্ডেশনের শতাধিক ভলেন্টিয়ার থেকে প্রতিমাসে পাঁচজনকে তাবলিগে পাঠাব।
উল্লেখ্য, সর্বশেষ ঈদুল আজহার দুটি নাটকে দেখা গেছে পলাশকে। এগুলো হলো- ‘কিডনি’ ও ‘ফিমেল থ্রি’। ঈদের সর্বাধিক সাড়া পাওয়া নাটকের তালিকায় শীর্ষে রয়েছে তার অভিনীত এই নাটকটি। ‘ব্যাচেলর পয়েন্ট’র কাবিলা চরিত্রটি তারকাখ্যাতি এনে দিয়েছে তাকে। এ ছাড়া বর্তমানে অভিনয়ের পাশাপাশি নির্মাণেও বেশ ব্যস্ত পলাশ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 19
Users Last 7 days : 156
Users Last 30 days : 542
Users This Month : 542
Users This Year : 542প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
