সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:42 PM, September 12, 2023
বিনোদন ডেস্ক :
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। মাঝে মাঝেই নিজের ছবি অথবা ছেলের সঙ্গে খুনসুটি করছেন এমন অনেক মুহূর্ত শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও ছেলে পদ্ম।
এমনই একটি মুহূর্ত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন ।
ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘এর সবকিছুই ১৩তম মাস উদ্যাপন সম্পর্কে! আলহামদুল্লিলাহ।’ শেষে একটি লাভ ইমোজিও জুড়ে দেন অভিনেত্রী।
ভিডিওতে দেখা যায়, ছেলে পদ্মর ১৩ মাসের জন্মদিন উদ্যাপন করছেন চিত্রনায়িকা পরীমণি। তবে এ সময় পাশে বাবা শরিফুল রাজকে দেখা যায়নি। এ ছাড়া ভিডিওতে পরীমণিকে গানও গাইতে শোনা যায়।
কেক কাটছে পরীমণি ও পদ্ম। পরীমণির পোস্ট করা ভিডিও থেকে নেয়া ছবি
এর আগে ১০ আগস্ট ছেলে পদ্মর জন্মদিন ধুমধাম করে পালন করেন তিনি।
উল্লেখ্য, মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার অভিনেতা শরিফুল রাজ ও নায়িকা পরীমণি। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। একই বছরের ১০ আগস্ট এ দম্পতির কোল জুড়ে আসে পুত্রসন্তান শাহীম মোহাম্মদ পদ্ম।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 19
Users Last 7 days : 156
Users Last 30 days : 542
Users This Month : 542
Users This Year : 542প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
