স্বামীর কনসার্টে কত টাকার পোশাক পড়লেন প্রিয়াঙ্কা?

প্রকাশিত: 1:57 PM, September 16, 2023

স্বামীর কনসার্টে কত টাকার পোশাক পড়লেন প্রিয়াঙ্কা?

 

বিনোদন ডেস্ক:
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডে নিজের অবস্থান শক্ত করে বর্তমানে দাপটের সঙ্গে কাজ করছেন হলিউডেও। সেখানেও সফল এই বলিউড তারকা। এর মধ্যে বিয়ে করেছেন তার ১০ বছর কম বয়সী নিক জোনাসকে। দুজনের দাম্পত্য জীবনও দারুণ। এই মুহূর্তে আমেরিকায় চলছে জোনাস ভাইদের নিজস্ব ব্যান্ড জোনাস ব্রাদার্সের কনসার্ট। জোনাস ব্রাদার্সের প্রায় প্রতিটি কনসার্টেই দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে।
লস অ্যাঞ্জেলেসের ডজার স্টেডিয়ামে জোনাস ব্রাদার্সের কনসার্টে অংশ নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রায়ই স্বামী নিক জোনাসের লাইভ কনসার্ট দেখতে স্টেডিয়ামে দেখা মেলে দেশি গার্লের। নিককে উৎসাহ জোগাতে লাইভ কনসার্ট দেখতে হাজির হন প্রিয়াঙ্কা। কখনো কখনো মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে নিয়েও কনসার্ট দেখতে যান অভিনেত্রী।
সেই ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘সপ্তাহান্তে অবিশ্বাস্য’। অন্যদিকে নিক ও ডজার স্টেডিয়ামে প্রিয়াঙ্কার সঙ্গে প্রথম সাক্ষাতের কথা স্মরণ করে লিখেছেন, ‘আমার ভাইদের সঙ্গে খেলা দেখা থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে আমার প্রথম ডেট এবং এখন ডজার স্টেডিয়ামে শো করছি… পূর্ণ বৃত্ত মুহূর্ত।’ স্টেডিয়ামে কনসার্ট দেখতে গিয়ে কালো কাট-আউট পোশাকে ধরা দেন প্রিয়াঙ্কা।
জোনাস ব্রাদার্সের কনসার্টে যোগ দেয়ার জন্য প্রিয়াঙ্কা চোপড়াকে দেখে রীতিমতো উচ্ছ্বসিত ভক্তরা। কালো কাট-আউট পোশাকে বেশ দারুণ এক লুকে এদিন দেখা যায় অভিনেত্রীকে। ডিজাইনার লেবেল ক্রিস্টোফার এসবারের লেবেলের এই ড্রেসটি। এটিকে পিয়ার্সড অরবিট কলাম ড্রেস বলা হয়। ভারতীয় মুদ্রায় এই পোশাকের দাম ৫৩ হাজার ৯২২ টাকা।
বিয়ের পর বলিউডের প্রিয়াঙ্কা পাড়ি জমিয়েছেন বিদেশে। লস অ্যাঞ্জেলেসে আপাতত স্থায়ী ঠিকানা প্রিয়াঙ্কা চোপড়ার। গায়ক নিক জোনাসকে বিয়ে করার পাশাপাশি হলিউডেও নিজের ক্যারিয়ারে যথেষ্ট উজ্জ্বল প্রিয়াঙ্কা। অভিনয় করছেন হলিউডে একের পর এক ছবি ও সিরিজে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares