সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 2:00 PM, September 17, 2023
বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। বর্তমানে ব্যক্তিজীবন, সংসার, সন্তান আর রাজনীতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। দীর্ঘ বিরতি পর অবশেষে আবারও কাজে ফিরেছেন এই নায়িকা। তবে এবার অভিনয়ের পাশাপাশি নতুন পরিচয়েও ক্যামেরার সামনে আসছেন মাহি।
জানা গেছে, শিগগিরই দেশের একটি বেসরকারি চ্যানেলে শুরু হতে যাচ্ছে ‘মিস এভারগ্রিন বাংলাদেশ’ শিরোনামে একটি সুন্দরী প্রতিযোগিতা। যেখানে একটা নির্দিষ্ট বয়সের অবিবাহিত নারীরা সৌন্দর্য এবং মেধার মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ দেবেন। আর এই প্রতিযোগিতার বিচারক হিসেবেই দেখা যাবে মাহিকে।
বিষয়টি নিয়ে চিত্রনায়িকা বলেন, কাজটি আমার জন্য একেবারেই নতুন এবং চ্যালেঞ্জিংও। এরই মধ্যে কাজ শুরুও করেছি। অনেক মেধাবী নারীরা রয়েছেন এখানে। তাদের মধ্য থেকে সেরাদের বাছাই করা সহজ কাজ নয়। তবে নিজের প্রতি আত্মবিশ্বাস আছে, সঠিক বিচারটাই করতে পারব।
এ দিকে নিজের ফিটনেস ঠিক করে আবারও সিনেমার শুটিংয়ে ফিরছেন মাহি। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে সামনের মাসেই। এই সিনেমার মাধ্যমেই আবার পর্দায় দেখা যাবে তাকে।
সিনেমার শুটিংয়ে ফেরার প্রসঙ্গে মাহি বলেন, ফারিশ হওয়ার পর নিজেকে ফিট করতে কিছুটা সময় লেগেছে। আগামী মাস থেকেই ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিং শুরু হবে। আশা করছি ভালো কিছু হবে
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 14
Users Last 7 days : 131
Users Last 30 days : 545
Users This Month : 545
Users This Year : 545প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
