সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:02 AM, September 19, 2023
বিনোদন ডেস্ক:
‘মুন্নাভাই-৩’-এর শুটিং কবে থেকে শুরু হবে, তা নিয়ে বহুদিন থেকেই জল্পনা চলছিল। ‘মুন্না ভাই MBBS’ এবং ‘লাগে রহো মুন্না ভাই’– দুটি চলচ্চিত্র সব বয়সের দর্শকদের কাছেই পেয়েছিল ভালোবাসা। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি দুটির দুই চরিত্র সঞ্জয় দত্তের মুন্না এবং আরশাদ ওয়ারসির সার্কিটকে খুবই পছন্দ করেছেন সবাই। অনেক দিন ধরেই জল্পনা চলছিল, আবার কবে বড় পর্দায় আসবেন মুন্না এবং সার্কিট।
এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো একটি ভিডিও। যেখানে সঞ্জয় দত্তকে কমলা রঙের শার্ট পরে পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে শুটিং সেটে দেখা যাচ্ছে। তার সঙ্গে রয়েছেন আরশাদ ওয়ারসিও। এরপরই সবাই ধারণা করছে যে, শিগগিরই মুক্তি পাবে ‘মুন্নাভাই-৩’।
ভিডিওতে মুন্না ভাইয়ের পরিচালক রাজকুমার হিরানিকেও দেখা গেছে, তাই ভিডিওটি নিয়ে উত্তেজনা সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি আরশাদ একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমাদের একজন পরিচালক আছেন যিনি ‘মুন্নাভাই-৩’ তৈরি করতে চান, একজন প্রযোজকও এই ছবি তৈরি করতে চান, দর্শকও তৈরি এই ছবি দেখতে প্রস্তুত, অভিনেতারাও অভিনয় করতে প্রস্তুত, তবুও ছবিটি হচ্ছে না।’
সূত্রের খবর, এখনও এই ছবির স্ক্রিপ্টের ওপর কাজ করছেন রাজকুমার হিরানি। স্ক্রিপ্ট ফাইনাল হয়ে গেলেই ছবির শুটিং শুরু করবেন পরিচালক।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 6
Users Yesterday : 14
Users Last 7 days : 137
Users Last 30 days : 551
Users This Month : 551
Users This Year : 551প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
