সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 12:05 PM, September 19, 2023
বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ। ১৯৭০ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন তিনি। তার প্রকৃত নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। ক্যারিয়ারের শুরুতে ছোটপর্দায় কাজ করেছেন। কয়েকটি নাটকে কাজ করেছেন। পাশাপাশি বিজ্ঞাপনেও দেখা গেছে।
সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘কেয়ামক থেকে কেয়ামক’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় সালমান শাহর। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। তার অভিনীত প্রায় সব সিনেমাই সুপারহিট হয়।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। তিনি অতীত হলেও এখনো জন্মবার্ষিকী কিংবা মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। একই সঙ্গে সহকর্মীকে মনে করেন তার বন্ধুরা।
স্টাইলিম এ তারকা অল্প সময়ের ক্যারিয়ারে জুটি বেঁধে সবচেয়ে বেশি অভিনয় করেছেন চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে। এ অভিনেত্রী প্রিয় সহকর্মীর ছেলেমানুষির কথা জানিয়েছেন একটি সংবাদমাধ্যমকে। শাবনূর বলেন, সালমানের মধ্যে সবচেয়ে বেশি ছেলেমানুষি ব্যাপার কাজ করত। সে জনপ্রিয় নায়ক হলেও খুবই খোলা মনের মানুষ ছিল।
চিত্রনায়িকা শাবনূর বলেন, সালমানকে কখনোই স্থির থাকতে দেখিনি। খুবই প্রাণচঞ্চল মানুষ ছিল। ওর মধ্যে ছেলেমানুষি বেশি কাজ করতো। অনেক শৌখিনও ছিল। আর টাকা-পয়সার ক্ষেত্রে উদাসীন ছিল সেভাবে কখনো ভাবতো না। যা আয় হতো বলা যায় সেটা শেষ করে ফেলতো।
এ নায়িকা আরও বলেন, সালমানের গাড়ির প্রতি খুব আগ্রহ ছিল। বাজারে নতুন গাড়ি আসলেই তা কিনতে হবে। গাড়ি চালাতেও পছন্দ করত সে। শুটিং শেষে প্রায়ই সামিরা, আমার মা-সহ গাড়িতে ঘুরতে বের হতাম।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 24
Users Yesterday : 14
Users Last 7 days : 155
Users Last 30 days : 569
Users This Month : 569
Users This Year : 569প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
