সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:32 PM, September 19, 2023
বিনোদন ডেস্ক:
‘ঢালিউড কুইন’ খ্যাত নায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন চলচ্চিত্র প্রযোজক ও চিত্রনায়িকা সিমি ইসলাম কলি।
সোমবার ( ১৮ সেপ্টেম্বর) রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করেন কলি। চিত্রনায়িকা অপুর বিরুদ্ধে করা জিডির নম্বর- ১১১৫।
বিশ্বস্ত একটি সূত্র জানায়, শুধু অপু বিশ্বাস নন, জাহিদুল ইসলাম অপু নামে আরেক ব্যক্তির নামেও অভিযোগ করেছেন কলি।
বিষয়টি নিয়ে থানায় গিয়ে কলি পুলিশকে জানান, তার একটি ইউটিউব চ্যানেল হ্যাক করেছেন দুই অপু। অভিযুক্ত জাহিদুল ইসলাম অপু ১ লাখ টাকার বিনিময়ে হ্যাক করা ইউটিউব চ্যানেলটি ফেরত দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন তাকে। কিন্তু চ্যানেল তো ফেরত দেননি, উল্টো তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।
টাকা না দিলে কলি ইউটিউব চ্যানেলটি তো পাবেনই না বরং আরও নতুন ঝামেলায় তাকে জড়াতে হবে বলে ভয় দেখান জাহিদুল অপু।
বিষয়টি সাইবার ক্রাইমের আওতায় পড়ায় এবং নিজের নিরাপত্তার স্বার্থে দ্রুত রাজধানীর হাতিরঝিল থানায় চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং জাহিদুল ইসলাম অপুর নামে জিডি করেন কলি।
ওই জিডিতে উল্লেখ করা হয়-
এই মর্মে জানাচ্ছি যে, আমি গত ২০১৬ সালের জুনে Hi sk Films int ও SKfilmsint 7712 খুলি। বিবাদী অপু বিশ্বাস (৩৫) ও জাহিদুল ইসলাম অপু (৩০) গত ২৯-০৮-২৩ তারিখে আনুমানিক ৭টায় আমার ইউটিউব চ্যানেল হ্যাক করেন। গত ৩১-০৮-২৩ তারিখ সকাল ৮টার সময় ২ নম্বর বিবাদী ১ নম্বর বিবাদীর সঙ্গে কথা বলিয়ে দেবে বলে জানান।
জিডিতে আরও উল্লেখ করা হয়, পরে ২ নম্বর বিবাদীর সঙ্গে মোবাইলে কথা বললে এক লাখ টাকা দাবি করেন। এ টাকা দিলে আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেবে, টাকা না দিলে ফেরত দেবে না বলে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করেন। বিষয়টি সাইবার ক্রাইম শাখায় কথা বলে সাধারণ ডায়েরি করা হলো।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 24
Users Yesterday : 14
Users Last 7 days : 155
Users Last 30 days : 569
Users This Month : 569
Users This Year : 569প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
