সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:21 PM, September 21, 2023
বিনোদন ডেস্ক:
চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধে ‘ছায়াবাজ’ সিনেমায় কাজ করতে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বাংলাদেশে আসেন পশ্চিমবঙ্গের নায়িকা সায়ন্তিকা ব্যানার্জী। ঢাকায় পা রেখে কক্সবাজারে সিনেমার শুটিংয়ে অংশ নিলে হঠাৎ নৃত্য পরিচালকের সঙ্গে দ্বন্দ্বের জেরে শুটিং বন্ধ করে কলকাতায় ফিরে যান তিনি।
সম্প্রতি এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ চলছে। এই সিনেমার ভারতীয় অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী প্রথমে এনেছিলেন গুরুতর অভিযোগ। জানিয়েছিলেন, কক্সবাজারে শুটিং করার সময় অনুমতি না নিয়ে তার হাত স্পর্শ করেছেন সিনেমার নৃত্য পরিচালক মাইকেল। এরপর বেরিয়ে আসে এ নায়িকার অপেশাদার আচরণের কথা।
তবে বিষয়টি নজরে আসে সায়ন্তিকার দেওয়া ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে। সেই সাক্ষাৎকারে প্রযোজককে প্রশ্নবিদ্ধ করেছেন সায়ন্তিকা। আর এর জবাবে নায়িকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন প্রযোজক।
পাল্টাপাল্টি এসব অভিযোগের মধ্যেই এবার সুর বদলালেন সায়ন্তিকা। জানালেন, নৃত্য পরিচালকের সঙ্গে তার কোনো সমস্যাই হয়নি। তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সায়ন্তিকা বলেন, সেই কোরিওগ্রাফারের সঙ্গে কোনো সমস্যাই হয়নি। অকারণে কেন একজন শিল্পীর নামে মিথ্যা বলতে যাব? ও খুব আগ্রহ নিয়ে নিজের কাজ করার চেষ্টা করছিল। হয়তো কথা বলতে বলতেই না বুঝে আমার হাত ধরে নাচের পজিশন বুঝিয়েছে, কাজটা বোঝানোর চেষ্টা করেছে। তার মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। ওর আশপাশের মানুষই এ ধরনের খারাপ কথা রটাচ্ছে।
তিনি আরও বলেন, একটি ছবি করার আগে তার পরিকল্পনা ঠিক করে করতে হয়। এ ক্ষেত্রে তার অভাব ছিল। শুটিংয়েও সেই প্রভাব পড়ছিল। আমি দর্শককে হতাশ করতে চাই না। তাই এই বিষয়গুলো মিটিয়ে নিতে চাই।
এ সময় জায়েদ খানের সঙ্গে হোটেলে সময় কাটানো নিয়ে তিনি বলেন, কে আমাকে নিয়ে কী বলছে, তা নিয়ে আমি সত্যিই ভাবছি না। কোনো সাফাই দেওয়ারও প্রয়োজন মনে করি না। কারণ, আমি জানি সত্যিটা কী। আর নায়ক-নায়িকা যদি ঘণ্টার পর ঘণ্টাও বসে থাকে সমস্যা কোথায়?
প্রসঙ্গত, জায়েদ-সায়ন্তিকার ‘ছায়াবাজ’ সিনেমাটি নির্মাণ করছেন তাজু কামরুল। এদিকে নায়িকা ও প্রযোজকের পাল্টাপাল্টি অভিযোগে সিনেমাটির শুটিং নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 25
Users Yesterday : 14
Users Last 7 days : 127
Users Last 30 days : 570
Users This Month : 570
Users This Year : 570প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
