সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:57 PM, September 23, 2023
বিনোদন ডেস্ক:
আবারও বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। শুক্রবার এক সংবাদমাধ্যমে সঙ্গে আলাপকালে জানিয়েছেন, জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। বছরের শেষে বিয়ে করতে যাচ্ছেন তিনি। তবে তিনি হবু বরের পরিচয় জানাতে রাজি নন এখনই।
তবে স্বাগতা না জানালেও একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে, স্বাগতার হবু স্বামীর পরিচয়। তার নাম হাসান আজাদ। তারা দুজন একসঙ্গে গান করছেন। এরই মধ্যে দুজনের কয়েকটি গান প্রকাশিত হয়েছে।
স্বাগতা বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, যে মানুষটির সঙ্গে এখন আমি সম্পর্কে আছি, তার সঙ্গে আগামী দিনের পথচলা সহজ হবে। আমাদের বোঝাপড়াও ভালো। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। কাকে বিয়ে করছি, সময় হলেই তা সবাই জানতে পারবেন। সবার কাছে আমাদের জন্য শুভকামনা চাইছি।’
২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেছিলেন স্বাগতা। সাত বছরের প্রেমের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের বছরখানেক পর খবরটি প্রকাশ্যে আসে।
২০২২ সালের ডিসেম্বরে নতুন সম্পর্কের প্রশ্নে অভিনেত্রী বলেছিলেন, কোনো মানুষই সম্পর্ক ছাড়া বাঁচতে পারে না। জীবনে চলার পথে কারও না কারও সঙ্গে সম্পর্কে জড়ায়।
নাটক ও চলচ্চিত্রে অভিনয় করলেও গত বছর ‘কাইজার’- দিয়ে ওটিটিতেও অভিষেক হয়েছে স্বাগতার। সম্প্রতি তিনি নতুন দুটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। ‘দেয়ালের দেশ’ ও ‘অসম্ভব’ নামের সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় আছে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 26
Users Last 7 days : 128
Users Last 30 days : 571
Users This Month : 571
Users This Year : 571প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
