৭০ বছর বয়সে তৃতীয় বিয়ে করলেন সাবেক রেসলার হাল্ক হোগান

প্রকাশিত: 11:43 AM, September 26, 2023

৭০ বছর বয়সে তৃতীয় বিয়ে করলেন সাবেক রেসলার হাল্ক হোগান

বিনোদন ডেস্ক:

৭০ বছর বয়সে ফের বিয়ে করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পেশাদার রেসলার হাল্ক হোগান। ৪৫ বছর বয়সী স্কাই ডেইলির সঙ্গে জুটি বেঁধেছেন ডব্লিউডিব্লিউিই-এর এই তারকা। এটি রেসলারের তৃতীয় বিয়ে।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিপল ডটকেম এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার ফ্লোরিডায় চুপিসারে স্কাই ডেইলির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন হাল্ক হোগান। এ সময় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ্য জনরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন রেসলারের ৩৫ বছর বয়সী কন্যা ব্রুক।

ছবিতে দেখা গেছে হাল্ক হোগান ও তার নব স্ত্রী অনুষ্ঠানের পর একসঙ্গে ছবি তোলার জন্য নানা ভঙ্গিমায় পোজ দিচ্ছেন। রেসলার একটি কালো রঙের টাক্সেডো ও মাথায় ব্যান্ডানা পরেছিলেন। আর তার স্ত্রী পরেছিলেন সাদা রঙের চাক্যচিক্যময় গাউন।

স্কাই ডেইলি পেশায় একজন যোগা শিক্ষক ও হিসাবরক্ষক। এর আগে চলতি বছরের জুনে এনগেজমেন্ট হয়েছিল তাদের। তাকে ছয় ক্যারেটে ডায়মন্ড রিং দিয়ে ফ্লোরিডায় একটি রেস্টুরেন্টে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রেসলার। ওই আংটিটির দাম ছিল প্রায় এক লাখ মার্কিন ডলার।

প্রায় এক বছর আগে দ্বিতীয় স্ত্রী জেনিফার ম্যাকড্যানিয়েলের সঙ্গে বিচ্ছেদ হয় হাল্ক হোগানের। তারপরই স্কাই ডেইলির সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। দ্বিতীয় স্ত্রী জেনিফার সঙ্গে প্রায় ১১ বছর সংসার করেছেন রেসলার। তারা ২০১০ সালে বিয়ে করেছিলেন।

এর আগে হাল্ক হোগানের প্রথম স্ত্রী ছিল লিন্ডা হোগান। ১৯৮৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত সংসার করেন তারা। এই সংসারে দুই সন্তান রেসলারের।

এদিকে হাল্ক হোগানের মতো স্কাই ডেইলিরও এটি তৃতীয় বিয়ে। তার নয় বছর বয়সী এক মেয়ে এবং ১৪ ও ১৬ বছর বয়সী দুই পুত্রসন্তান রয়েছে।

হাল্ক হোগানের প্রকৃত নাম টেরি বোলিয়া। তবে রেসলার জগতে হাল্ক হোগান নামেই বহু পরিচিত তিনি। ১৯৮০-এর দশকের রেসলারদের মধ্যে তিনি অন্যতম

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares