দেবে মুগ্ধ অনুপম খের

প্রকাশিত: 8:43 AM, September 27, 2023

দেবে মুগ্ধ অনুপম খের

বিনোদন ডেস্ক:

একজন বলিউডের অন্যতম খ্যাতিমান অভিনেতা। অন্যজন টালিউডের জনপ্রিয় নায়ক। তাদের একসঙ্গে একটা সোফায় বসে থাকতে দেখা যাবে তেমনটা হয়তো কেউই ভাবেননি। কারণ দুজন ভিন্ন ইন্ডাস্ট্রির। একসঙ্গে কাজও করছেন না। একজন অভিনেতা অনুপম খের এবং অন্যজন অভিনেতা সাংসদ দেব।

দুই প্রজন্মের দুই অভিনেতা পাশাপাশি হাসিমুখে বসে। শুধু একসঙ্গে আলাপচারিতা নাকি এই দেখা হওয়ার নেপথ্যে রয়েছে অন্য গল্প? সে কথা অবশ্য জানা যায়নি। তবে দেবের ছবি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ অনুপম।

দেবের সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনুপম খের। ছবি পোস্ট করে অনুপম লেখেন, ‘‘কলকাতা বিমানবন্দরে দেখা হল আমার অন্যতম প্রিয় বাঙালি অভিনেতা দেবের সঙ্গে। ‘বাঘা যতীন’ সিনেমার জন্য তাকে এবং তার টিমকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা হিন্দিতেও মুক্তি পাবে।”

অনুপমের থেকে শুভেচ্ছা পেয়ে দেব যে কতটা খুশি হয়েছেন, পাল্টা তার পোস্টে। সেই পোস্ট শেয়ার করে দেব লেখেন, ‘অনেক অনেক ধন্যবাদ স্যার, যা বলেছিলাম, আপনার মতো এমন অমায়িক ব্যবহার করা তারকা এর আগে দেখিনি। এই উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ। আশা করি খুব শিগগিরিই আবার দেখা হবে।’’

ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অকুতোভয় যোদ্ধা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। শোনা যায়, শুধুমাত্র একটি ছুরি নিয়ে তিনি একাই বাঘ মেরেছিলেন। সেই কারণেই তাকে বাঘা যতীন নামে ডাকা হত। এমন বিপ্লবীর চরিত্রকে শুধু বাংলা নয় ভারতজুড়ে নিয়ে আসছেন দেব।

আগামী ১৯ অক্টোবর আগে বাংলায়, তারপর ২০ অক্টোবর সারা দেশে হিন্দি ভাষায় মুক্তি পাবে ‘বাঘা যতীন’।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares