সাকিবকে যা বললেন প্রিন্স মাহমুদ

প্রকাশিত: 10:11 AM, September 27, 2023

সাকিবকে যা বললেন প্রিন্স মাহমুদ

বিনোদন ডেস্ক:
অসংখ্য জনপ্রিয় বাংলা গানের গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। তার গান শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। গানের পাশাপাশি তিনি দেশের নানা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকেন।

আর কয়েক দিন পর শুরু হতে যাচ্ছ আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। বিশ্বকাপের দল থেকে ফিটনেস ইস্যুতে বাদ পড়েছেন দেশর সেরা ওপেনার তামিম ইকবাল। দলের অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান।

সাকিবকে চাপমুক্ত রাখতে ভক্তদের প্রতি অনুরোধ জানিয়ে বাংলাদেশের কিংবদন্তী গীতিকার প্রিন্স মাহমুদ ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আমাদের আবেগকে একটু দূরে সরিয়ে রাখতে হবে। এই মুহূর্তে সাকিব আল হাসানকে একদমই টেনশনমুক্ত রাখতে হবে। জিদ করা বন্ধ করতে হবে। সেরা সেরাই। কথা সহজ, দেশ আগে…

তিনি আরো বলেন, সাকিব আমার পছন্দের কিন্তু তেমনও না। ওর গান চুজ করার টেস্ট খুব বাজে। পচা-ধচা, আঁতকা-ফাতকা গান সব ওর প্রিয়। এসব দিকে মাশরাফি আর তামিম এগিয়ে।

বিশ্বকাপ থেকে তামিম এর বাদ পড়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট প্রেমীদের মাঝেও তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।

এদিকে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বোর্ড সভাতে সিদ্ধান্ত নেওয়া হয় তামিমকে বাদ দিয়েই বিশ্বকাপের দল চূড়ান্ত করার। আর সে কারণেই দেশসেরা ওপেনারকে রেখেই বিশ্বকাপের বিমানে চাপবে বাংলাদেশ।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares