যেখানে কলকাতা থেকে ঢাকাকে এগিয়ে রাখলেন জয়া আহসান

প্রকাশিত: 10:36 AM, September 28, 2023

যেখানে কলকাতা থেকে ঢাকাকে এগিয়ে রাখলেন জয়া আহসান

বিনোদন ডেস্ক:

এপার-ওপার দুই বাংলাতেই বেশ জনপ্রিয় চিত্রনায়িকা জয়া আহসান। দুই বাংলার সিনেমাতেই সমানতালে কাজ করে যাচ্ছেন। কলকাতার সব বিখ্যাত পরিচালকদের সঙ্গে কাজ করছেন। কয়েকবার সাক্ষাৎকারে ওপার বাংলার বেশ প্রশংসাও করেছেন এ নায়িকা। কিন্তু এবার ভারতের সঙ্গে তুলনা করে নিজ দেশ বাংলাদেশের প্রশংসা করায় ওপার বাংলার নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন জয়া।

 

 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বাংলাদেশের অনেক মানুষ কলকাতার বাংলা খাবার খেয়ে প্রশংসা করে থাকেন। এর আগে জয়া প্রশংসা করে বলেছিলেন, ‘আমি কলকাতার খাবারে মুগ্ধ।’ কিন্তু এবার নাকি ভিন্ন কথা বলেছেন এই অভিনেত্রী। আর তাতেই চটেছেন অনেকে।

 

এ তারকা রান্না-বান্না থেকে খাওয়া-দাওয়া নিয়ে অনেক বড় মন্তব্য করেছেন বলে দাবি করা হচ্ছে। কলকাতার বাবুর্চিদের হেয় করে নাকি কথা বলেছেন জয়া। এ অভিনেত্রী নাকি বলেছেন, ঢাকার মতো বিরিয়ানি, আমাদের (ঢাকা) মতো রান্না, শাহী জিনিস তো কেউ তৈরি করতে পারে না।

 

জয়া বলেন, ওরা (কলকাতা) তো রান্নাই করতে পারে না। সে ভারতের যত বড় বাবুর্চিই হোক না কেন, ওদের দ্বারা সম্ভব হয় না। ঢাকার কাচ্চি বিরিয়ানীর উপরে কিছু নেই। ঢাকার রোস্টের উপরে কিছু নেই। এখানে পার্থক্যের জায়গাই নেই।

দুই বাংলার এ তারকার এ মন্তব্যেই নাকি চটেছেন ওপার বাংলার নেটিজেনরা। কেউ কেউ মন্তব্য করেছেন, বিরিয়ানির সঙ্গে বাংলাদেশের যোগাযোগের কথা বললে ভালো হয়। আবার কেউ বলেছেন, বিরিয়ানি কোথায় থেকে এসেছে এটা জানেন?

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares