সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:42 AM, September 30, 2023
বিনোদন ডেস্ক:
ভারতের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অভিনয়ে খুব অল্প সময়েই দর্শকদের নজরে আসেন তিনি। পাশাপাশি ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তবে শুধু রুপালি পর্দাতেই তিনি জনপ্রিয় নন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার অনুসারীর সংখ্যাও কম নয়। এবার মার্ক জাকারবার্গকেও ছাড়িয়ে গেছেন এই নায়িকা।
হোয়াটসঅ্যাপ চ্যানেলসে বিশ্বের (ব্যক্তি) সবচেয়ে বেশি অনুসারী এখন ক্যাটরিনার। এমনকি হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটার কর্ণধার মার্ক জাকারবার্গের চেয়েও বেশি অনুসারী তার।
জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর হোয়াটসঅ্যাপ চ্যানেলসে যোগ দেন ক্যাটরিনা। সেখানে যুক্ত হয়েই পোস্ট দেন তিনি। ক্যাপশনে ভক্তদের উদ্দেশে লেখেন, হাই, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলসে স্বাগতম। চ্যানেলিং শুরু করুন। পাশাপাশি নিজের কয়েকটি সেলফি এবং ইউনিক্লোর একটি বিজ্ঞাপনের ভিডিও হোয়াটসঅ্যাপ চ্যানেলসে শেয়ার করেছেন ক্যাটরিনা।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে হোয়াটসঅ্যাপের নিজস্ব অ্যাকাউন্টে সবচেয়ে বেশি ফলোয়ার। এই অ্যাকাউন্টটি অনুসরণ করছেন ২৩.৫ মিলিয়ন মানুষ। ১৬.৯ মিলিয়ন নিয়ে দ্বিতীয় অবস্থানে স্ট্রিমিং অ্যাপ নেটফ্লিক্স, তৃতীয় অবস্থানে রয়েছেন রিয়াল মাদ্রিদের অফিসিয়াল চ্যানেলস, এই অ্যাকাউন্টটির ফলোয়ার ১৪.৫ মিলিয়ন।
১৪.৩ মিলিয়ন নিয়ে চতুর্থ অবস্থানে ক্যাটরিনা কাইফ, ১২.৭ মিলিয়ন নিয়ে পঞ্চম অবস্থানে গায়ক-র্যাপার ব্যাড বানি এবং সপ্তম অবস্থানে রয়েছেন মার্ক জাকারবার্গ। তার অনুসারীর সংখ্যা ৯.৩ মিলিয়ন। বলা যায়, মার্ক জাকারবার্গকে পেছনে ফেলেছেন ক্যাটরিনা।
কয়েকদিন আগেই ‘চ্যানেলস’ নামে নতুন ব্রডকাস্ট টুল চালু করেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি নিজেদের অনুসারীদের কাছে তাদের সকল তথ্য জানাতে পারবেন। শুধু তাই নয়, এই টুল কাজে লাগিয়ে সহজে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে বার্তা, ছবি, ভিডিও, স্টিকারও পাঠানো যাবে।
প্রসঙ্গত, সর্বশেষ ‘ফোন ভূত’ সিনেমায় দেখা যায় ক্যাটরিনাকে। সিনেমাটি মুক্তি পায় ২০২২ সালে। তবে বক্স অফিসে খুব একটা সাফল্য বয়ে আনতে পারেনি এটি। আগামী নভেম্বরে মুক্তি পাবে তার পরবর্তী সিনেমা ‘টাইগার থ্রি’। বরাবরের মতো এ সিনেমায়ও তার সঙ্গে অভিনয় করেছেন সালমান খান।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 8
Users Last 7 days : 112
Users Last 30 days : 579
Users This Month : 579
Users This Year : 579প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
