সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 12:58 PM, September 30, 2023
বিনোদন ডেস্ক:
শোবিজের তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছে সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)। আর এই ক্রিকেট লিগে মারামারির ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে গ্রুপ পর্বের ম্যাচে পরিচালক মোস্তফা কামাল রাজ এবং দীপংকর দীপনের দলের খেলার সময় উভয় দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি হয়।
দুই দলের খেলা চলাকালীন মাঠে হঠাৎ উত্তেজনা বিরাজ করে। এই উত্তাপ ছড়িয়ে পড়ে মাঠের বাইরে থাকা সতীর্থদের মধ্যে। তারপরই শুরু হয় দুই পক্ষের হাতাহাতি। প্রথম পর্যায়ে হাতাহাতি পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও বিপত্তি ঘটে রাত সাড়ে ১১টার দিকে।
এ সময় শুরু হয় দ্বিতীয় দফার মারামারি। আর এই সময়ই ছয়জন আহত হয়েছেন। আহতরা হলেন―শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ। তাদের রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নবাগতা রাজ রিপা একটি সংবাদমাধ্যমকে বলেন, আমাকে ঘুষি মেরেছে। পানির বোতল ছুঁড়ে মেরেছে। এর মাঝে মোস্তফা কামাল রাজ আবার বলতেছে, খুন করবে। শরিফুল রাজ ও মোস্তফা কামাল রাজ ড্রাঙ্কড ছিল।
তিনি আরও বলেন, শরিফুল রাজ ব্যাট নিয়ে মারতে এসেছে, আপনারা এটা দেখেননি? আমি কর্নারে ছিলাম।
এদিকে এ ঘটনায় ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপন বলেন, আমরা নিজেরাও স্তম্ভিত। কিছু মানুষ হঠাৎ করে ঢুকে কেন এমনটা করল, এটি খুঁজে বের করার চেষ্টা করছি।
এছাড়া অভিনেতা জয় চৌধুরী বলেন, আইনের লড়াইয়ে তো অবশ্যই যাব। এটা তো আমাদের পারসোনাল লাইফের ব্যাপার। এই সিসিএল তো আজ আছে কাল নাই। কিন্তু আমাদের পারসোনাল লাইফের ব্যাপার আছে না?
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 8
Users Last 7 days : 112
Users Last 30 days : 579
Users This Month : 579
Users This Year : 579প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
